উদ্দীপকে বর্ণিত তথ্যের আলোকে ভারসাম্য দাম নির্ধারণের বিষয়টি চিত্রের মাধ্যমে দেখাও।
উত্তর: উদ্দীপকের আলোকে চিত্রের মাধ্যমে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করা হলো- চিত্রে ভূমি অক্ষে চাহিদা ও যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করা হয়েছে। সূচির মানসমূহ দ্বারা DD চাহিদা রেখা এবং SS যোগান রেখা অঙ্কন করি। এক্ষেত্রে লক্ষ করা যায় যে, দাম বৃদ্ধি পেয়ে ১, ২ ও ৩ টাকা হলে চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে যথাক্রমে ২০, ১৫ ও ১০ একক হয় কিন্তু যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে ১০, ১৫ ও ২০ একক হয়। চিত্র থেকে বোঝা যায়, দাম যখন ১ টাকা তখন ab পরিমাণ চাহিদা বেশি বলে দাম বৃদ্ধি পাবে আবার দাম যখন ৩ টাকা তখন cd পরিমাণ যোগান বেশি বলে দাম হ্রাস পাবে। ফলে E বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়। এক্ষেত্রে ভারসাম্য দাম ২ টাকা এবং ভারসাম্য ১৫ একক। অতএব চিত্র থেকে ভারসাম্য দাম P = ২ টাকা এবং ভারসাম্য পরিমাণ ১৫ একক।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত তথ্যের আলোকে ভারসাম্য দাম নির্ধারণের বিষয়টি চিত্রের…
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর