X দ্রব্যের দাম ৫ থেকে ১০ টাকা হলে আড়াআড়ি স্থিতিস্থাপকতা নির্ণয় করে দ্রব্যের প্রকৃতির ওপর মন্তব্য করো।
উত্তর: কোনো দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে অন্য দ্রব্যের চাহিদার যে আপেক্ষিক পরিবর্তন হয় তার অনুপাতই আড়াআড়ি স্থিতিস্থাপকতা। একটি দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তনের ফলে অন্য দ্রব্যের চাহিদার যে শতাংশিক পরিবর্তন ঘটে তার অনুপাতকে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে। অর্থাৎ চাহিদার শতাংশিক পরিবর্তনকে অন্য দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তন দ্বারা ভাগ করলে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা পাওয়া যায়। সূত্রাকারে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা [গণিত] উদ্দীপকে × দ্রব্যের দাম 5 টাকা থেকে 10 টাকা হলে y দ্রব্যের চাহিদার পরিমাণ 4 একক থেকে 6 একক হয়। এখন চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্রানুযায়ী, [গণিত] এখানে, [গণিত] সাধারণত পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে একটি দ্রব্যের দাম বাড়লে অন্য দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায়। অর্থাৎ দাম যে দিকে পরিবর্তিত হয় অপর দ্রব্যের চাহিদা সে দিকে পরিবর্তন হয়। এ কারণে এরূপ দ্রব্যের চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা ধনাত্মক হয়। সুতরাং বলা যায়, 'X [গণিত] ও 'Y [গণিত] দ্রব্য পরস্পরের পরিবর্তক।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
X দ্রব্যের দাম ৫ থেকে ১০ টাকা হলে আড়াআড়ি স্থিতিস্থাপকতা নির্ণয় করে …
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর