উদ্দীপক হতে চিত্রের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো।
উত্তর: বাজারে চাহিদা ও যোগানের সমতার ভিত্তিতে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করা হয়। ভারসাম্য হলো এমন একটি অবস্থা যেখানে ক্রেতার চাহিদা ও বিক্রেতার যোগান পরস্পর সমান হয়। এই অবস্থায় নির্ধারিত দামই ভারসাম্য দাম। আর এই দামে যে পরিমাণ দ্রব্য ক্রয়-বিক্রয় হয়, তাকে ভারসাম্য পরিমাণ বলে। ভারসাম্য বিন্দুতে চাহিদা রেখা ও যোগান রেখা পরস্পরকে ছেদ করে। উদ্দীপকের তালিকা অনুযায়ী নিচে চিত্রের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করা হলো: ওপরের চিত্রে, ভূমি অক্ষে চাহিদা ও যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম দেখানো হয়েছে। DD [গণিত] রেখাটি চাহিদা রেখা এবং SS [গণিত] রেখাটি যোগান রেখা। DD [গণিত] চাহিদা রেখা এবং SS [গণিত] যোগান রেখা পরস্পরকে E বিন্দুতে ছেদ করেছে। তাই E বিন্দুটিই হলো। ভারসাম্য বিন্দু। E বিন্দুতে ভারসাম্য দাম ১০ টাকা এবং ভারসাম্য পরিমাণ ১২ একক। সুতরাং, উদ্দীপকের আলোকে ভারসাম্য দাম ১০ টাকা এবং ভারসাম্য পরিমাণ ১২ একক।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক হতে চিত্রের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর