দ্রব্যটির যোগান স্থিতিস্থাপকতার মান নির্ণয় কর এবং ফলাফলের ওপর মন্তব্য কর।
উত্তর: অন্যান্য বিষয় স্থির থেকে দ্রব্যের দাম শতাংশিক পরিবর্তনের ফলে যোগানের যে শতাংশিক পরিবর্তন হয়, তার মাত্রাকে যোগানের স্থিতিস্থাপকতা বলে। সংখ্যাগত পদ্ধতিতে যোগান স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্রটি নিম্নরূপ : [গণিত] এখানে, P = প্রাথমিক দাম Q = প্রাথমিক যোগান ∆Q = যোগানের পরিবর্তন ∆P = দামের পরিবর্তন ∴ উদ্দীপক হতে পাই, ∆Q = ২৪,০০০ – ২০,০০০ = ৪,০০০ একক∆P = ৩০ – ২৫ = ৫ টাকাP = ২৫ টাকাQ = ২০,০০০ একক এখন সূত্রের মান বসিয়ে পাই, [গণিত] সুতরাং যোগান স্থিতিস্থাপকতার মান ১। এর থেকে বোঝা যায়, উদ্দীপকে উল্লিখিত দ্রব্যের দাম যে হারে পরিবর্তিত হয়, যোগানের পরিমাণও একই হারে পরিবর্তিত হয়। এটিকে যোগানের একক স্থিতিস্থাপকতা বলা হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
দ্রব্যটির যোগান স্থিতিস্থাপকতার মান নির্ণয় কর এবং ফলাফলের ওপর মন্তব…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর