উদ্দীপকে B দ্রব্যের মোট উপযোগ [গণিত] ও প্রান্তিক উপাযোগের [গণিত] সম্পর্ক আছে কি? বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকে B দ্রব্যের মোট উপযোগ [গণিত] ও প্রান্তিক উপযোগের [গণিত] সম্পর্ক আছে। B দ্রব্যের মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ নির্ণয় করে তার ভিত্তিতে সম্পর্ক ব্যাখ্যা করা হলো- সূচিতে দেখা যায়, মোট উপযোগ ক্রমান্বয়ে 4, 7, 9, 10 একক হারে বৃদ্ধি করা হলে প্রান্তিক উপযোগ 4, 3, 2, 1 একক হারে হ্রাস পায়। আর মোট উপযোগ সর্বোচ্চ 10 একক হলে প্রান্তিক উপযোগ শূন্য (0) হয়। মোট উপযোগ হ্রাস পেয়ে 9 ও 7 একক হলে প্রান্তিক উপযোগ যথাক্রমে -1ও -2 একক হয়। এক্ষেত্রে মোট ও প্রান্তিক উপযোগের সম্পর্ক দাঁড়ায়- (i) প্রান্তিক উপযোগ মূলত মোট উপযোগের একটি অংশ, (ii) ভোগের পরিমাণ বৃদ্ধি পেলে মোট উপযোগ কী পরিমাণে বৃদ্ধি পায় তা প্রান্তিক উপযোগ প্রকাশ করে, (iii) ভোগের পরিমাণ বৃদ্ধি পেলে মোট উপযোগ বাড়ে আর প্রান্তিক উপযোগ হ্রাস পায়, (iv) মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হয়, (v) মোট উপযোগ হ্রাস পেলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে B দ্রব্যের মোট উপযোগ ও প্রান্তিক উপাযোগের সম্পর্ক আছে কি…
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর