উদ্দীপকে অর্থনীতির কোন বিধিটি কার্যকর? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে অর্থনীতির ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর। ভোগকে প্রভাবিত করে এমন অন্যান্য বিষয় স্থির থাকলে কোনো নির্দিষ্ট সময়ে একজন ভোক্তা যখনই একই দ্রব্যের একাধিক একক ক্রমাগতভাবে ভোগ করে, তখন দ্রব্যের মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায়। ভোগ বৃদ্ধির ফলে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পাওয়ার এরূপ প্রবণতাকে অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। বিষয়টি চিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হলো- চিত্রে ভূমি অক্ষে দ্রব্য ভোগের একক এবং লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ নির্দেশ করে। উদ্দীপকের সূচি হতে প্রতি একক দ্রব্যের সাথে তার প্রান্তিক উপযোগ সংমিশ্রণ প্রান্তিক উপযোেগ রেখা MU অঙ্কন করা হয়েছে। চিত্রে দেখা যায়, দ্রব্য ভোগের পরিমাণ যত বৃদ্ধি করা হয় প্রান্তিক উপযোগ তত কমতে থাকে। ফলে MU রেখা বাম থেকে ডানদিকে নিম্নগামী হয়, যা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে নির্দেশ করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে অর্থনীতির কোন বিধিটি কার্যকর? ব্যাখ্যা কর।
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর