উদ্দীপকের 'খ' ও 'গ' চিত্রের প্রদর্শিত চাহিদার দাম স্থিতিস্থাপকতার তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের 'খ' চিত্রে শূন্য স্থিতিস্থাপকতা এবং 'গ' চিত্রে অসীম স্থিতিস্থাপকতা প্রদর্শিত হয়েছে। নিচে এদের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করা হলো।কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে যদি ঐ দ্রব্যের চাহিদার কোনো পরিবর্তন না হয়, তাকে শূন্য স্থিতিস্থাপকতা বা সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা বলে। অন্যদিকে, দাম স্থির থেকে কোনো দ্রব্যের চাহিদার পরিবর্তন ঘটলে তাকে অসীম স্থিতিস্থাপকতা বা বিশুদ্ধ স্থিতিস্থাপক চাহিদা বলে।উদ্দীপকে লক্ষ করা যায়, 'খ' চিত্রে দাম 5 টাকা থেকে বেড়ে 10 টাকা হলেও চাহিদার পরিমাণ Q০-এ স্থির থাকে। এক্ষেত্রে চাহিদার দাম স্থিতিস্থাপকতা [গণিত] । পক্ষান্তরে, 'গ' চিত্রে দামের কোনো পরিবর্তন ছাড়াই তথা 5 টাকায় স্থির থেকে চাহিদা ৫ একক থেকে বেড়ে ১০ একক হয়। এক্ষেত্রে চাহিদার দাম স্থিতিস্থাপকতা, [গণিত] আবার, শূন্য স্থিতিস্থাপকতার ক্ষেত্রে চাহিদা রেখা লম্ব অক্ষের সমান্তরাল হয়। কিন্তু অসীম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়ে থাকে। এজন্য সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা রেখার ঢাল এককের সমান এবং বিশুদ্ধ স্থিতিস্থাপক চাহিদার রেখার ঢাল শূন্য হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের 'খ' ও 'গ' চিত্রের প্রদর্শিত চাহিদার দাম স্থিতিস্থাপকতার ত…
নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর