দাম স্থির থাকা অবস্থায় ভোক্তার আয় বৃদ্ধি পেলে উদ্দীপকের তথ্যের অনুসারে অঙ্কিত চাহিদা রেখাটি ডানদিকে স্থানান্তরিত হবে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো:
দ্রব্যের দাম হল ওই দ্রব্যটির চাহিদার প্রধান নির্ধারক। তবে দাম ছাড়াও কোন দ্রব্যের চাহিদা অন্যান্য নির্ধারকের উপর নির্ভর করে। এগুলোর মধ্যে ক্রেতার আয় অন্যতম। দাম অপরিবর্তিত থাকা অবস্থায় ক্রেতার আয় বাড়লে দ্রব্য ক্রয়ের সামর্থ্য বাড়ে। এ অবস্থায় চাহিদা রেখার পরিবর্তন ঘটে।
দাম স্থির রেখে উদ্দীপকের সূচি অনুসারে চাহিদা স্থানান্তরের বিষয়টি চিত্রের মাধ্যমে দেখানো হলো :
চিত্রে ভূমি অক্ষে দ্রব্যের চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দাম পরিমাপ করা হয়েছে। চিত্রে DD0 হলো দ্রব্যটির প্রাথমিক চাহিদা রেখা। এই ক্ষেত্রে দ্রব্যের দাম স্থির থেকে চাহিদা বৃদ্ধি পেলে চাহিদা রেখাটি ডান দিকে স্থানান্তরিত হয়, যা b বিন্দু দিয়ে নির্দেশিত হয়েছে। এতে করে নতুন একটি চাহিদা রেখা DD1 উৎপন্ন হয়েছে।
তাই বলা যায়, দাম স্থির থাকা অবস্থায় ভোক্তার আয় বৃদ্ধি পেলে উদ্দীপকের তথ্যের অনুসারে অঙ্কিত চাহিদা রেখাটি ডানদিকে স্থানান্তরিত হবে।