'গ' থেকে আমরা ভারসাম্য দাম পাই P = 7 টাকা
সে অনুযায়ী, Qd = Qs = 6 একক
আবার, দ্রব্যের দাম 4 টাকা হলে,
Qd = 20 - 2P
= 20 - 2 × 4
= 20 - 8
= 12 একক
আবার, Qs = - 8 + 2p
= - 8 + 2 × 4
= - 8 + 8
= 0 একক
অর্থাৎ P = 4 টাকা হলে, চাহিদা বাড়বে কিন্তু যোগান কমবে।
চিত্রের মাধ্যমে চাহিদার বৃদ্ধি ও যোগানের হ্রাস দেখানো হলোঃ-
চিত্রে লক্ষণীয় যে, চাহিদা ও যোগান রেখা পরম্পর E বিন্দুতে ছেদ করেছে। তাই এই E বিন্দুই হলো ভারসাম্য বিন্দু। এক্ষেত্রে ভারসাম্য দাম 7 টাকা। কিন্তু দ্রব্যের দাম যখন হ্রাস পেয়ে 4 টাকা হয়, তখন চাহিদার পরিমাণ বেড়ে 12 একক হয়। এটি a বিন্দু দ্বারা নির্দেশিত। আবার যোগান হ্রাস পেয়ে 0 একক হয়েছে যা b বিন্দু দ্বারা নির্দেশিত। তাই চিত্রানুযায়ী দ্রব্যের যোগানের চেয়ে চাহিদা বেশি হওয়ায় ab পরিমাণ যোগান ঘাটতি সৃষ্টি হয়েছে। তাই পরিশেষে বলা যায়, দ্রব্যের দাম 4 টাকা হলে কোনো ভারসাম্য অবস্থার সৃষ্টি না হয়ে বরং যোগান ঘাটতি দেখা দিবে।