হ্যাঁ, উদ্দীপকের ST রেখাটিকে যোগান রেখা বলা যায়। কেননা যোগান রেখা সাধারণত বাম থেকে ডানদিকে ঊর্ধ্বগামী হয় এবং এ রেখার ঢাল ধনাত্মক হয়। যেহেতু উদ্দীপকের রেখাটি বাম থেকে ডানদিকে ঊর্ধ্বগামী এবং এর ঢাল ধনাত্মক তাই ST রেখাকে যোগান রেখা বলা যায়। যোগান বিধি অনুযায়ী অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকা অবস্থায় দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে। দাম ও যোগানের মধ্যে এ সমমুখী সম্পর্কের কারণে যোগান রেখা সাধারণত বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়। যোগান বিধির প্রযোজ্যতার কারণে তথা দাম বাড়ার সাথে সাথে যোগান বাড়ায় যোগান রেখা ডানদিকে ঊর্ধ্বগামী হয় এবং এর ঢাল ধনাত্মক হয়।
সুতরাং উদ্দীপকের ST রেখাটিকে যোগান রেখা বলা যায়।