যে পরিমাণে চাহিদা ও যোগানের সমতা রক্ষা হয় তাকে ভারসাম্য পরিমাণ বলা হয়। কোন দ্রব্যের ভারসাম্য অবস্থায়, চাহিদা ও যোগান উভয়ই সমান হয়। এ সময় বিক্রেতার সর্বোচ্চ মুনাফা অর্জিত হয় এবং ক্রেতাও সর্বোত্তম সেবা ও দ্রব্য ভোগ করে থাকে। ভারসাম্য দাম হল ক্রেতা ও বিক্রেতা যে দামে ক্রয়-বিক্রয় করতে ইচ্ছুক তাই ভারসাম্য দাম। উদ্দীপকে উল্লিখিত দুইটি সমীকরণের একটি হল চাহিদা এবং অপরটি হল যোগান সমীকরণ। আমরা জানি, ভারসাম্য অবস্থায় চাহিদা ও যোগান পরস্পর সমান হয়।অতএব, Qd = Qsবা, 50 - 10p = -10 + 10pবা, 50 + 10 = 10p + 10pবা, 20p = 60∴ p = 3∴ ভারসাম্য দাম p = 3 টাকা,এবং ভারসাম্য পরিমাণ,Qd = 50 - 10pQd = 50 - 10x3Qd = 50 - 30Qd = 20 একক ∴ ভারসাম্য দাম Qd = 20 একক।