দাম ও চাহিদা সম্পর্ককে চাহিদা রেখার সাহায্যে দেখানো হলো ー
এখানে,
চাহিদা অপেক্ষক, Qd = 100 - 5p.
দাম যখন (P = 5) টাকা,
Qd = 100 - (5x5)
= 100 - 25
= 75 একক
দাম যখন (P = 10) টাকা,
Qd = 100 - (5x10)
= 100 - 50
= 50 একক
দাম যখন (P = 15) টাকা,
Qd = 100 - (5x15)
= 100 - 75
= 25 একক
এখানে, ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দ্রব্যের পরিমাণ করা হয়েছে। দাম ৫ টাকা হলে চাহিদার পরিমাণ ৭৫ একক। ফলে প্রাপ্ত বিন্দু a । দাম বেড়ে ১০ এবং ১৫ হলে চাহিদা হ্রাস পেয়ে ৫০ এবং ২৫ একক হয়। ফলে, প্রাপ্ত বিন্দু b ও c । অতএব, a, b ও c বিন্দু যোগ করলে হবে DD চাহিদা রেখা।