বাজার ভারসাম্য অবস্থায় চাহিদা ও যোগান পরস্পর সমান হয় । যে দামে বাজারে কোনো দ্রব্যের চাহিদা ও যোগানের পরিমাণ সমান হয় তাকে ভারসাম্য দাম বলে। আর যে পরিমাণে বাজার চাহিদা ও যোগানের সমতা অর্জিত হয়, তাকে ভারসাম্য পরিমাণ বলে । ভারসাম্য অবস্থায় চাহিদা ও যোগান সমান থাকে। অর্থাৎ ভারসাম্য অবস্থায়, Qd = Qs । উদ্দীপকে চাহিদা অপেক্ষক Qd = 10 - 2P এবং যোগান অপেক্ষক Qs = − 2 + 2P
ভারসাম্য অবস্থায়, Qd = Qs বা, 10 - 2P = -2 + 2P বা, - 2P - 2 P = -2 - 10 বা, - 4P = - 12
∴ P = 3 ∴ ভারসাম্য দাম, P = 3
এখন P এর মান চাহিদা ও যোগান অপেক্ষকে বসিয়ে পাই,
Qd =10 - 2P
=10 - 2 x 3
=10-6
= 4
Qs = - 2 + 2P
=-2+2×3 =-2+6= 4
∴ Qd = Qs = Q = 4
সুতরাং ভারসাম্য দাম P = 3 এবং ভারসাম্য পরিমাণ Q = 4