শেয়ারFacebookWhatsApp

চাহিদা বিধি কী?

উত্তর: কোনো দ্রব্যের বাজার দামের সাথে তার চাহিদার পরিমাণের সম্পর্ক যে বিধির সাহায্যে ব্যাখ্যা করা হয় তাকে চাহিদা বিধি বলে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

চাহিদা বিধি কী?

উদ্দীপক

একটি পটেটো চিপসের চাহিদা সূচি নিম্নরূপ: দাম (টাকা) চাহিদার পরিমাণ (একক) ৩ ১৮ ৬ ১৪ ৯ ১০ ১২ ৬

Comilla · 2021

উত্তর

কোনো দ্রব্যের বাজার দামের সাথে তার চাহিদার পরিমাণের সম্পর্ক যে বিধির সাহায্যে ব্যাখ্যা করা হয় তাকে চাহিদা বিধি বলে।

উত্তর

চাহিদা বিধি সর্বদা কার্যকর হয় না। সাধারণত চাহিদা বিধিতে দাম ও চাহিদার পরিমাণের মধ্যে যে বিপরীত সম্পর্ক বিদ্যমান তা প্রকাশ পায়। তবে কিছু কিছু ক্ষেত্রে চাহিদা বিধির ব্যতিক্রম লক্ষ করা যায়। যেমন- গিফেন দ্রব্য ও বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে দাম ও চাহিদার মধ্যে সমমুখী সম্পর্ক বিরাজ করে। এক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর হয় না।

উত্তর

কোন কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষার পাশাপাশি তা ক্রয়ের সামর্থ্য এবং অর্থব্যয়ের ইচ্ছা থাকলে তবেই তাকে চাহিদা বলে। দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্কের গাণিতিক প্রকাশই চাহিদা সূচি আর চাহিদা সূচির জ্যামিতিক প্রকাশই হলো চাহিদা রেখা । উদ্দীপকে দাম বাড়ার সাথে চাহিদার পরিবর্তন একটি সমানুপাতিক হারে হয় বিধায় চাহিদা রেখাটি একটি সরল রেখা হবে। উদ্দীপকে প্রদত্ত তথ্য হতে চাহিদা রেখা অঙ্কন করে পাই, প্রদত্ত চিত্রে, ভূমি অক্ষে চাহিদার পরিমাণ ও লম্ব অক্ষে দাম নির্দেশিত । দ্রব্যের দাম যখন ৩ টাকা তখন চাহিদার পরিমাণ ১৮ একক যা a বিন্দু দ্বারা নির্দেশিত। দাম বেড়ে যখন ৬, ৯ ও ১২ টাকা হয় তখন চাহিদার পরিমাণ যথাক্রমে ১৪, ১০ ও ৬ একক। যা যথাক্রমে b, c ও d বিন্দু দ্বারা নির্দেশিত। এখন a, b, c ও d বিন্দু যোগ করে DDDD^{\prime} রেখা পাওয়া যায়। এই DDDD^{\prime} রেখাই চাহিদা রেখা ।

উত্তর

উদ্দীপকের তথ্য থেকে প্রাপ্ত রেখা বাম থেকে ডানে নিম্নগামী। চাহিদা রেখা ডানদিকে নিম্নগামী এর অন্যতম কারণ চাহিদা বিধি । অর্থাৎ দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্কের কারণেই চাহিদা রেখা ডানদিকে নিম্নগামী হয়। এছাড়াও ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কারণেও এ রেখা নিম্নগামী হয়। একটি নির্দিষ্ট সময়ে একটি দ্রব্য যখন ক্রমাগত ভোগ করা হয় তখন ঐ দ্রব্যের প্রান্তিক উপযোগ হ্রাস পায়। অর্থাৎ একই দামে পরিমাণও হ্রাস পায়। উদ্দীপকে পটেটো চিপসের ক্রমাগত দাম বৃদ্ধির ফলে চাহিদার পরিমাণ ক্রমাগত কমতে থাকে। যা দাম ও চাহিদার বিপরীত সম্পর্ক প্রকাশ করে । ফলে চাহিদা রেখা ডানদিকে নিম্নগামী হয় । কোন দ্রব্যের হ্রাস পেলে ভোক্তার প্রকৃত আয় বৃদ্ধি পায় তখন ভোক্তা পূর্বের অর্থ দিয়েই অধিক পরিমাণে ক্রয় করতে পারে। এ ছাড়াও পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে একটি দ্রব্যের দাম বাড়ায় অপর দ্রব্যের চাহিদা হ্রাস পায়। যার ফলে চাহিদা রেখা ডানদিকে নিম্নগামী হয়ে থাকে । তাছাড়া আমরা জানি, চাহিদা রেখার ডাল ঋণাত্মক হয়ে থাকে যেমন, Qd = a - bP। যা দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক প্রকাশ করে থাকে। আর এ সম্পর্কের জ্যামিতিক প্রকাশই চাহিদা রেখা যা ডানদিকে নিম্নগামী হয়ে থাকে।
HSCEconomics 1st PaperComilla 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।