শেয়ারFacebookWhatsApp

রেখার ঢাল কী?

উত্তর: কোনো রেখার কোনো নির্দিষ্ট বিন্দুতে ঢাল বলতে ঐ বিন্দু থেকে স্বাধীন চলকের সামান্য পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতকে রেখার ঢাল বলে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

রেখার ঢাল কী?

উদ্দীপক

শিহাব একটি পণ্য ৪ টাকা দরে ৪ ডজন ক্রয় করেন। পণ্যটির মূল্য কমে ৩ টাকা হলে ৬ ডজন ক্রয় করেন।

Dinajpur · 2021

উত্তর

কোনো রেখার কোনো নির্দিষ্ট বিন্দুতে ঢাল বলতে ঐ বিন্দু থেকে স্বাধীন চলকের সামান্য পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতকে রেখার ঢাল বলে।

উত্তর

স্বাধীন চলকের তথা ভূমি অক্ষের সাথে সমান্তরাল সরলরেখার ঢাল শূন্য (০) হয়। এক্ষেত্রে স্বাধীন চলকের মানের পরিবর্তন দ্বারা অধীন চলকের মানের কোনো পরিবর্তন হয় না। চিত্রে ST হলো ভূমি অক্ষের সাথে একটি সমান্তরাল সরলরেখা, যার A বিন্দুতে ঢাল = ΔYΔX\frac{\Delta Y}{\Delta X} (পরিবর্তন A থেকে B বিন্দু পর্যন্ত) = ২০১০\frac{৫ - ৫}{২০ - ১০} = ১০\frac{০}{১০} = ০ question image সুতরাং বলা যায়, ভূমি অক্ষের সাথে সমান্তরাল সরলরেখার ঢাল শূন্য হয়।

উত্তর

প্রদত্ত উদ্দীপকটি অর্থনীতির চাহিদা বিধির সাথে সম্পর্কিত। চাহিদা বিধি অনুযায়ী, অন্যান্য অবস্থা যেমন- ডাক্তার আয়, রুচি, অভ্যাস, বিকল্প দ্রব্যের দাম প্রভৃতি অপরিবর্তিত থেকে কোনো নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের দাম কমলে চাহিদা বাড়ে আর দাম বাড়লে চাহিদা কমে। অর্থাৎ দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। দ্রব্যের দাম ও চাহিদার মধ্যে এই বিপরীত সম্পর্ক যে বিধির মাধ্যমে প্রকাশ করা হয় তাকে চাহিদা বিধি বলে। উদ্দীপকের তথ্যের আলোকে চিত্রের মাধ্যমে চাহিদা বিধি প্রকাশ করা হলো- চিত্র: চাহিদা রেখা চিত্রের ভূমি অক্ষে (OX) চাহিদার পরিমাণ ও লম্ব অক্ষে (OY) দাম নির্দেশ করা হয়েছে। উদ্দীপকে দ্রব্যের দাম যখন ৪ টাকা তখন চাহিদার পরিমাণ ৪ ডজন, যা চিত্রে a বিন্দু দ্বারা নির্দেশিত। দাম কমে যখন ৩ টাকা হয় তখন চাহিদা বৃদ্ধি পেয়ে ৬ ডজন হয়, যা চিত্রে b বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন a ও b বিন্দু যুক্ত করে DDDD^{\prime} চাহিদা রেখা পাওয়া যায়। যা বাম থেকে ডানদিকে নিম্নগামী। অর্থাৎ বিবেচ্য দ্রব্যটির দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। যা চাহিদা বিধিকেই নির্দেশ করে।

উত্তর

দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক পরিবর্তন হয় তাকে চাহিদা স্থিতিস্থাপকতা বলে। চাহিদা বিধি অনুযায়ী, দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন ঘটে। কিন্তু এই পরিবর্তনের হার সব সময় সমান হয় না। দামের পরিবর্তন অক্ষো চাহিদার পরিবর্তন কখনো বেশি, কম, সমান বা শূন্য ও অসীম হতে পারে। উদ্দীপকে পণ্যের দাম ৪ টাকা থেকে কমে ৩ টাকা হলে- P=8, P₁ =৩. সুতরাং , ΔP=P₁- P= (৩-৪) = -১ Q=8, Q₁=৬. সুতরাং, ΔQ=Q₁- P=(৬-৪) = ২ এখানে, ΔP = দামের পরিবর্তন ΔQ= চাহিদার পরিমাণের পরিবর্তন । এখন চাহিদার স্থিতিস্থাপকতার সূত্রানুযায়ী, Ed= ΔQΔP.PQ=.44\frac{\Delta Q}{\Delta P}.\frac{P}{Q}=\frac{২}{-১}.\frac{4}{4} = -২ সুতরাং, Ed =2>1 [(-) ঋণাত্মক চিহ্ন অবজ্ঞা করে] সুতরাং, Ed=> ১ হওয়ায় বলা যায়, দ্রব্যটির চাহিদা স্থিতিস্থাপক তথা দ্রব্যটি হলো বিলাসজাত। অর্থাৎ, দ্রব্যটির দাম সামান্য হ্রাস পেলে চাহিদা অধিক পরিমাণ বৃদ্ধি পায়। কিংবা দাম সামান্য বাড়লে চাহিদার পরিমাণ অধিক হ্রাস পায়। তাই বলা যায় উদ্দীপকের বিবেচ্য দ্রব্যটি হলো বিলাস জাতীয়। এ দ্রব্যের দাম যে হারে পরিবর্তিত হয়, চাহিদা তার চেয়ে অধিক হারে পরিবর্তিত হয়।
HSCEconomics 1st PaperDinajpur 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।