অর্থনীতিতে 'মজুদ' ও 'যোগান' কি এক হতে পারে?
উত্তর: সাধারণভাবে মজুদ ও যোগান কথা দুটি সমার্থক মনে হলেও অর্থনীতিতে এ ধারণা দুটির ভিন্ন অর্থ রয়েছে। বিক্রয়যোগ্য একটি দ্রব্যের মোট পরিমাণ হলো মজুদ। কিন্তু কোনো নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট দামে বিক্রেতা কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে ইচ্ছুক তাকে ঐ দ্রব্যের যোগান বলে। যোগান হলো মজুদের একটি অংশ। মনে করি, একজন বিক্রেতার বিক্রয়যোগ্য মোট ৫০০ কেজি চাল আছে এবং বাজারে প্রতি কেজি চালের দাম ২৫ টাকা। যদি এ দামে বিক্রেতা ২০০ কেজি চাল বিক্রয় করতে ইচ্ছুক থাকে সে ক্ষেত্রে ৫০০ কেজি চালকে মজুদ এবং ২০০ কেজি চালকে যোগান বলা যাবে। তাই বলা যায়, অর্থনীতিতে যোগান ও মজুদ এক নয় ।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
অর্থনীতিতে 'মজুদ' ও 'যোগান' কি এক হতে পারে?
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর