শেয়ারFacebookWhatsApp

চাহিদার স্থিতিস্থাপকতা কাকে বলে?

উত্তর: একটি দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে তার চাহিদার যে শতকরা পরিবর্তন ঘটে তার অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

চাহিদার স্থিতিস্থাপকতা কাকে বলে?

উদ্দীপক

চাহিদা অপেক্ষক, Qd = 50-10P, যোগান অপেক্ষক, Qs = 10 + 10P এখানে, P = দ্রব্যের দাম।

Comilla · 2019

উত্তর

একটি দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে তার চাহিদার যে শতকরা পরিবর্তন ঘটে তার অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে।

উত্তর

চা ও কফি এ দুইটি পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখা বামদিক থেকে ডানদিকে ঊর্ধ্বগামী হয়। যদি দুটি দ্রব্যের মধ্যে একটির পরিবর্তে অন্যটি ভোগ করা যায় এবং প্রায় সমান উপযোগ লাভ করা যায়, তবে দ্রব্য দুটিকে পরস্পর পরিবর্তক বা বিকল্প দ্রব্য বলা হয়। এ ধরনের দ্রব্যের ক্ষেত্রে একটির দাম বৃদ্ধি পেলে অপরটির চাহিদা বেড়ে যায়। অর্থাৎ দাম ও চাহিদার মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান। এজন্য চা ও কফির চাহিদা রেখা বামদিক থেকে ডানদিকে ঊর্ধ্বগামী হয়।

উত্তর

উদ্দীপক হতে চিত্রের সাহায্যে নিচে ভারসাম্য দাম নির্ণয় করা হলো। চাহিদা অপেক্ষক, Qd = 50-10P এখন, P = 1 হলে, 50 -10×1=50 -10 = 40 P = 2 হলে, 50-10×2 = 50-20=30 P = 3 হলে, 50-10×3 = 50-30 = 20 যোগান অপেক্ষক, Qs = 10 + 10P P = 1 হলে = 10+10 x1= 20 P = 2 হলে = 10+10×2=30 P = 3 হলে = 10+10 x 3 = 40 উদ্দীপকে প্রদত্ত চাহিদা ও যোগান অপেক্ষক হতে অঙ্কিত উপরের চিত্রে লক্ষ করা যায়, দ্রব্যের দাম যখন 1 ও 3 টাকা তখন চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য অর্জিত হয়নি। অর্থাৎ 1 টাকা দামে যোগানের থেকে চাহিদা বেশি এবং 3 টাকা দামে চাহিদা থেকে যোগান বেশি। অন্যদিকে 2 টাকা দামে যোগান ও চাহিদার পরিমাণ (30) সমান হেতু ভারসাম্য দাম অর্জিত হয়েছে। এক্ষেত্রে নির্ণেয় ভারসাম্য দাম 2 টাকা।

উত্তর

উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট বিধি দুটি হলো চাহিদা বিধি ও যোগান বিধি। চাহিদা বিধিতে কোনো দ্রব্যের দামের সাথে চাহিদার পরিমাণের বিপরীত সম্পর্ক দেখানো হয়। অর্থাৎ চাহিদা বিধি অনুযায়ী কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমবে এবং দাম কমলে চাহিদা বাড়বে। আর যোগান বিধিতে কোনো দ্রব্যের দামের সাথে যোগানের পরিমাণের সমমুখী সম্পর্ক দেখানো হয়। অর্থাৎ যোগান বিধি অনুযায়ী কোনো দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে। প্রদত্ত চাহিদা অপেক্ষক, Qd = 50 - 10P হতে অঙ্কিত উপরের (I) চিত্রে লক্ষ করা যায়, দ্রব্যের দাম 1 টাকা থেকে বেড়ে 2 টাকা হলে দ্রব্যটির চাহিদার পরিমাণ 40 একক হতে কমে 30 একক হয়। আর, দাম 3 টাকা থেকে কমে 2 টাকা হলে চাহিদা 20 একক থেকে বেড়ে 30 একক হয়। অর্থাৎ DDDD^{\prime} রেখায় তথা চাহিদা অপেক্ষকে দ্রব্যের দাম ও চাহিদার মধ্যকার বিপরীত সম্পর্ক প্রকাশিত হয়েছে। যা চাহিদা বিধিকে নির্দেশ করে।আবার, প্রদত্ত যোগান অপেক্ষক, Qs = 10+ 10P হতে অঙ্কিত উপরের (II) নং চিত্রে লক্ষ করা যায়, দাম 1 টাকা থেকে বেড়ে 2 টাকা হলে বিবেচ্য দ্রব্যটি যোগানের পরিমাণও 20 একক হতে বেড়ে 30 একক হয়। আর দাম 3 টাকা হতে কমে 2 টাকা হলে যোগানও 40 একক হতে কমে 30 একক হয়। যা মূলত যোগান বিধিকেই নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকের প্রদত্ত সমীকরণ দুটিতে যোগান ও চাহিদা বিধি প্রকাশিত হয়েছে।
HSCEconomics 1st PaperComilla 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।