শেয়ারFacebookWhatsApp

চাহিদা রেখা কখন ঊর্ধ্বগামী হয়?

উত্তর: চাহিদা বিধির ব্যতিক্রম ক্ষেত্রগুলোতে চাহিদা রেখা ডানদিকে ঊর্ধ্বগামী হয়। সাধারণত চাহিদা রেখা বামদিক থেকে ডানদিকে নিম্নগামী হয়, কারণ দাম ও চাহিদার পরিমাণের মধ্যে সম্পর্ক বিপরীতমুখী। কিন্তু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম পরিলক্ষিত হয়। যেমন- 'ভোক্তার আয়ের পরিবর্তন, গিফেন দ্রব্য, বিলাসজাত দ্রব্য, বিকল্প দ্রব্যের দাম পরিবর্তন প্রভৃতি। এক্ষেত্রে দাম ও চাহিদা পরিমাণের মধ্যে সমমুখী সম্পর্ক রয়েছে। এ সকল ক্ষেত্রে চাহিদা রেখা ডানদিকে ঊর্ধ্বগামী হয়।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

চাহিদা রেখা কখন ঊর্ধ্বগামী হয়?

উদ্দীপক

'ক' দ্রব্যের চাহিদা ও যোগান সূচি নিম্নরূপ: দাম (টাকা) চাহিদার পরিমাণ (একক) যোগানের পরিমাণ (একক) ২০ ৯ ৩ ৪০ ৬ ৬ ৬০ ৩ ৯

Dinajpur · 2021

উত্তর

একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে ক্রেতা কোনো একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক, তাকে সে দ্রব্যের চাহিদা বলে।

উত্তর

চাহিদা বিধির ব্যতিক্রম ক্ষেত্রগুলোতে চাহিদা রেখা ডানদিকে ঊর্ধ্বগামী হয়। সাধারণত চাহিদা রেখা বামদিক থেকে ডানদিকে নিম্নগামী হয়, কারণ দাম ও চাহিদার পরিমাণের মধ্যে সম্পর্ক বিপরীতমুখী। কিন্তু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম পরিলক্ষিত হয়। যেমন- 'ভোক্তার আয়ের পরিবর্তন, গিফেন দ্রব্য, বিলাসজাত দ্রব্য, বিকল্প দ্রব্যের দাম পরিবর্তন প্রভৃতি। এক্ষেত্রে দাম ও চাহিদা পরিমাণের মধ্যে সমমুখী সম্পর্ক রয়েছে। এ সকল ক্ষেত্রে চাহিদা রেখা ডানদিকে ঊর্ধ্বগামী হয়।

উত্তর

যে দামে বাজারে কোনো দ্রব্যের চাহিদা ও যোগানের পরিমাণ পরস্পর সমান হয়, তাকে বাজার ভারসাম্য বলে। বাজারে কোনো দ্রব্যের ক্রয়-বিক্রয় নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে দরকষাকষি চলে। ক্রেতা সর্বনিম্ন দামে দ্রব্যটি ক্রয় করতে চায়। আবার বিক্রেতা সর্বোচ্চ দামে বিক্রয় করতে চায়। এ অবস্থায় দরকষাকষির মাধ্যমে এমন একটি দামে দ্রব্যটি ক্রয় বিক্রয় হয় যেখানে তার মোট চাহিদা ও মোট যোগান সমান হয়। আর এ অবস্থায় যে দাম নির্ধারিত হয় তাকে বলা হয় ভারসাম্য দাম এবং যে পরিমাণ নির্ধারিত হয়, তাকে বলা হয় ভারসাম্য পরিমাণ। উদ্দীপকের প্রদত্ত তথ্যের আলোকে ভারসাম্য অবস্থা নিম্নরূপ: চিত্র: বাজার ভারসাম্য উদ্দীপকের প্রদত্ত তথ্যের আলোকে অঙ্কিত চিত্রে লক্ষ করা যায়, 'ক' দ্রব্যের চাহিদা (DD)DD^{\prime}) রেখা এবং যোগান (SS)SS^{\prime}) রেখা পরস্পর E বিন্দুতে ছেদ করে। অর্থাৎ, E বিন্দুতে চাহিদা ও যোগান পরস্পর সমান। তাই ভারসাম্য বিন্দু হলো E বিন্দু। এই বিন্দুতে দাম ও পরিমাণ যথাক্রমে ৪০ টাকা ও ৬ একক। অর্থাৎ ৪০ টাকা দামে 'ক' দ্রব্যের চাহিদা ও যোগান উভয় ৬ একক তথা সমান হয়।

উত্তর

উদ্দীপকে প্রতিটি দামে যোগানের পরিমাণ স্থির রেখে চাহিদার পরিমাণ যথাক্রমে ১০, ৭ ও ৪ একক হলে, ভারসাম্য দাম ও পরিমাণ উভয় বৃদ্ধি পাবে। যোগান স্থির থেকে চাহিদা বৃদ্ধির কারণে ভারসাম্য অবস্থার যে পরিবর্তন হয়, তাকে চাহিদা বৃদ্ধিজনিত প্রভাব বলে। এক্ষেত্রে চাহিদা রেখা ডানদিকে স্থানান্তরিত হয়। ফলে ভারসাম্য দাম ও পরিমাণ উভয়ই বৃদ্ধি পায়। উদ্দীপকের তথ্যের আলোকে চিত্রের মাধ্যমে চাহিদা বৃদ্ধিজনিত প্রভাব দেখানো হলো- চিত্র: বাজার ভারসাম্য চিত্রে দেখা যায় 'ক' দ্রব্যের চাহিদা রেখা DDDD^{\prime} ও যোগান রেখা SSSS^{\prime} পরস্পর Eo বিন্দুতে ছেদ করে ভারসাম্য দাম ৪০ টাকা ও পরিমাণ ৬ একক নির্ধারিত হয়েছে। এখন দাম ও যোগান অপরিবর্তিত থেকে ক দ্রব্যের চাহিদা যথাক্রমে ১০, ৭ ও ৪ একক করা হলে নতুন চাহিদা রেখা D₂D₂ হয়। যা E1 বিন্দুতে SSSS^{\prime} রেখাকে ছেদ করে নতুন ভারসাম্য অর্জন করেছে। যেখানে ভারসাম্য দাম ও পরিমাণ পূর্বের ভারসাম্য দাম ও পরিমাণ অপেক্ষা বেশি। অর্থাৎ ভারসাম্য দাম ও পরিমাণ উভয়ই বৃদ্ধি পেয়েছে। তাই বলা যায়, দ্রব্যের দাম ও যোগান স্থির থেকে শুধু চাহিদা বৃদ্ধি পেলে ভারসাম্য দাম ও পরিমাণ উভয়ই বৃদ্ধি পাবে।
HSCEconomics 1st PaperDinajpur 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।