প্রদত্ত সমীকরণ Qs+2+4P ব্যবহার করে P এর বিভিন্ন মানের প্রেক্ষিতে Qs এর বিভিন্ন মান পাওয়া যায়।
কোনো নির্দিষ্ট সময়ে কোনে দ্রব্যের বিভিন্ন দামে তার যোগানের বিভিন্ন পরিমাণ যে তালিকায় প্রকাশ করা হয় তাকে যোগান সূচি বলে। দ্রব্যের দাম পরিবর্তনের ফলে তার যোগানের পরিমাণের যে পরিবর্তন ঘটে তা গাণিতিকভাবে যোগান সূচিতে দেখানো হয়।
P = 1 হলে, Qs= -2+4x1 = 2
P = 2 হলে, Qs=-2+4×2=6
P = 3 হলে, Qs=-2+4×3=10
যোগান সূচি"
দাম (P)
যোগানের পরিমাণ (Qs)
1
2
2
6
3
10
সূচিতে লক্ষ করা যায়, দাম (P) যখন1 টাকা তখন যোগানের পরিমাণ 2 একক, দাম যখন 2 টাকা তখন যোগানের পরিমাণ 6 একক। দাম আরো বেড়ে যখন 3 টাকা হয় তখন যোগান বেড়ে 10 একক হয়।