শেয়ারFacebookWhatsApp

'সঞ্চয় বাড়লে বিনিয়োগ বাড়ে'- ধারণাটি বুঝিয়ে লেখো।

উত্তর: সঞ্চয়ের সাথে বিনিয়োগ ধনাত্মকভাবে সম্পর্কিত। আয়ের যে অংশ বর্তমানে ভোগ না করে ভবিষ্যতের জন্য রাখা হয় তাই হলো সঞ্চয়; আর সঞ্চিত অর্থকে মূলধন গঠনের উদ্দেশ্যে উৎপাদনক্ষেত্রে নিয়োগ করা হলো বিনিয়োগ। সঞ্চয় থেকেই বিনিয়োগের সৃষ্টি; এজন্য সঞ্চয় ও বিনিয়োগ ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ। সময়ের ব্যবধানে একসময় সঞ্চয়ই বিনিয়োগে রূপান্তরিত হয়। তাই বর্তমানের সঞ্চয়কে ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে গণ্য করা হয়। সঞ্চয় থেকে বিনিয়োগের উদ্ভব ঘটে, যার জন্য সঞ্চয় বাড়লে বিনিয়োগ বাড়ে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

'সঞ্চয় বাড়লে বিনিয়োগ বাড়ে'- ধারণাটি বুঝিয়ে লেখো।

উদ্দীপক

'BB^{\prime} দেশের ব্যক্তিগত ভোগ ব্যয় (C), বিনিয়োগ ব্যয় (1) এবং সরকারি ব্যয় (G) নিম্নরূপ: C = 100+ 0.5Y; I = 100 এবং G = 100

Comilla · 2019

উত্তর

কোনো নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যেসব দ্রব্য ও সেবাকর্ম উৎপন্ন হয় তার আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন বা GDP বলে।

উত্তর

সঞ্চয়ের সাথে বিনিয়োগ ধনাত্মকভাবে সম্পর্কিত। আয়ের যে অংশ বর্তমানে ভোগ না করে ভবিষ্যতের জন্য রাখা হয় তাই হলো সঞ্চয়; আর সঞ্চিত অর্থকে মূলধন গঠনের উদ্দেশ্যে উৎপাদনক্ষেত্রে নিয়োগ করা হলো বিনিয়োগ। সঞ্চয় থেকেই বিনিয়োগের সৃষ্টি; এজন্য সঞ্চয় ও বিনিয়োগ ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ। সময়ের ব্যবধানে একসময় সঞ্চয়ই বিনিয়োগে রূপান্তরিত হয়। তাই বর্তমানের সঞ্চয়কে ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে গণ্য করা হয়। সঞ্চয় থেকে বিনিয়োগের উদ্ভব ঘটে, যার জন্য সঞ্চয় বাড়লে বিনিয়োগ বাড়ে।

উত্তর

উদ্দীপকের তথ্য অনুযায়ী সামগ্রিক চাহিদা (AD) ও যোগান (AS) এর সমতার ভিত্তিতে 'BB^{\prime} দেশের ভারসাম্য জাতীয় আয়ের পরিমাণ নিচে নির্ণয় করা হলো। একটি বদ্ধ অর্থনীতিতে ভারসাম্য অবস্থায় সামগ্রিক ব্যয় বা চাহিদা (AD = C +I+G) এবং সামগ্রিক আয় বা যোগান (AS = Y) পরস্পর সমান হয়। অর্থাৎ ভারসাম্য অবস্থায়, Y=C+I+G হবে। উদ্দীপকের তথ্য অনুযায়ী, ভোগ ব্যয়, C = 100+ 0.5Y বিনিয়োগ ব্যয়, 1 = 100 সরকারি ব্যয়, G = 100 আমরা জানি, AD = AS বা, C+I+G=Y বা, 100+0.5Y+100+100= Y বা, 300=Y0.5Y\quad 300=Y-0.5 Yবা, 300=(10.5)Y300=(1-0.5) Yবা, 300=0.5Y300=0.5 \mathrm{Y}বা, Y=3000.5Y=\frac{300}{0.5}বা, Y=600Y=600 ∴ Y0 = 600 অর্থাৎ নির্ণেয় ভারসাম্য জাতীয় আয়ের পরিমাণ 600 একক

উত্তর

উদ্দীপকের তথ্য অনুযায়ী সরকারি ব্যয় (G) বৃদ্ধি পেয়ে 200 একক হলে ভারসাম্য জাতীয় আয়ও বাড়বে। সরকারি ব্যয় বৃদ্ধি পেলে দেশের অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়। এতে দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির দ্বারা জাতীয় আয় বৃদ্ধি পায়। উপরের চিত্রে লক্ষ করা যায়, সরকারি ব্যয় G = 100 একক হতে বেড়ে G₁ = 200 একক হলে সামগ্রিক চাহিদা রেখা AD1হতে AD₂ হয়। এক্ষেত্রে নতুন ভারসাম্য বিন্দু E₂ এবং জাতীয় আয় Y₁ থেকে বেড়ে Y₂ হয়। এখানে, C = 100 + 0.5YI = 100G1 = 200 গাণিতিকভাবে ভারসাম্য অবস্থায়, AS = AD বা, Y=C+I+G1\mathrm{Y}=\mathrm{C}+\mathrm{I}+\mathrm{G}_1বা, Y=100+0.5Y+100+200Y=100+0.5 \mathrm{Y}+100+200বা, Y 0.5Y=400-0.5 \mathrm{Y}=400বা, Y(10.5)=400Y(1-0.5)=400বা, 0.5Y=4000.5 \mathrm{Y}=400বা, Y=4000.5Y=\frac{400}{0.5}বা, Y=800Y=800 ∴ Y = 800 একক। অর্থাৎ সরকারি ব্যয় 100 একক হতে বেড়ে 200 একক হলে জাতীয় আয় 600 একক হতে বেড়ে 800 একক হয় তথা ভারসাম্য জাতীয় আয়ের ধনাত্মক পরিবর্তন হবে।
HSCEconomics 1st PaperComilla 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।