শেয়ারFacebookWhatsApp

ক্রেতার আয় বৃদ্ধি পেলে মোবাইলের চাহিদার কীরূপ পরিবর্তন হবে?

উত্তর: ক্রেতার আয় বৃদ্ধি পেলে মোবাইল ফোনের চাহিদা বৃদ্ধি পাবে। মোবাইল ফোন একটি স্বাভাবিক বা সাধারণ পণ্য আর স্বাভাবিক পণ্যের ক্ষেত্রে ভোক্তার আয়ের সাথে চাহিদার সরাসরি বা ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ ভোক্তার আয় বাড়লে স্বাভাবিক পণ্যের চাহিদা বাড়ে; আর আয় কমলে চাহিদা কমে। তাই বলা যায়, ক্রেতার আয় বাড়লে মোবাইল ফোনের চাহিদা বাড়বে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

ক্রেতার আয় বৃদ্ধি পেলে মোবাইলের চাহিদার কীরূপ পরিবর্তন হবে?

উদ্দীপক

একটি দ্রব্যের দাম ও চাহিদার তথ্য টেবিলে প্রদত্ত হলো:

Dinajpur · 2017

উত্তর

একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে ক্রেতা কোনো একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক, তাকে সে দ্রব্যের চাহিদা বলে।

উত্তর

ক্রেতার আয় বৃদ্ধি পেলে মোবাইল ফোনের চাহিদা বৃদ্ধি পাবে। মোবাইল ফোন একটি স্বাভাবিক বা সাধারণ পণ্য আর স্বাভাবিক পণ্যের ক্ষেত্রে ভোক্তার আয়ের সাথে চাহিদার সরাসরি বা ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ ভোক্তার আয় বাড়লে স্বাভাবিক পণ্যের চাহিদা বাড়ে; আর আয় কমলে চাহিদা কমে। তাই বলা যায়, ক্রেতার আয় বাড়লে মোবাইল ফোনের চাহিদা বাড়বে।

উত্তর

উদ্দীপকের তথ্যের আলোকে নিচে একটি চাহিদা রেখা অংকন করা হলো- রেখাচিত্রে ভূমি অক্ষে দ্রব্যের চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে তার দাম পরিমাপ করা হয়েছে। তথ্য টেবিল অনুযায়ী দ্রব্যের দাম ৪, ৮, ১২ ও ১৬ হলে তার চাহিদার পরিমাণ হয় যথাক্রমে ২০, ১৬, ১২ ও ৮ যা চিত্রে যথাক্রমে a, b, c ও d বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এখন দাম ও চাহিদার পরিমণ নির্দেশক a, b, c ও d বিন্দুসমূহ যুক্ত করে D রেখাটি টানি। এটিই হলো টেবিলে প্রদত্ত দ্রব্যের দাম ও চাহিদার তথ্যের ভিত্তিতে অংকিত চাহিদা রেখা।

উত্তর

কোনো দ্রব্যের প্রকৃতি কীরূপ তা জানতে হলে তার চাহিদার স্থিতিস্থাপকতার মান জানা প্রয়োজন। যদি বিবেচিত দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা ১ (একক) এর অধিক হয় সে ক্ষেত্রে দ্রব্যটিকে বিলাস জাতীয় দ্রব্য বলে চিহ্নিত করা যায়। এ ধরনের দ্রব্যের ক্ষেত্রে দামের পরিবর্তনের মাত্রার চেয়ে চাহিদার পরবর্তনের মাত্রা অধিক হয়। অন্যদিকে, যদি বিবেচিত দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা ১ (একক) এর কম হয় তবে তাকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বলে সনাক্ত করা যায়। এক্ষেত্রে দামের পরিবর্তনের মাত্রার চেয়ে চাহিদার পরিবর্তনের মাত্রা কম হয়। আবার কখনও এমন হতে পারে যে, বিবেচিত দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা ১ (একক) এর সমান; সেক্ষেত্রে দ্রব্যটি বিলাস জাতীয় বা নিত্য প্রয়োজনীয় কোনোটিই হবে না। এক্ষেত্রে দ্রব্যের দামের ও চাহিদার পরিবর্তনের মাত্রা একই হবে। এমন ধারণার আলোকে উদ্দীপকের তথ্যানুযায়ী চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করে দ্রব্যের প্রকৃতির ওপর মন্তব্য করা হলো-উদ্দীপকের টেবিলে দেখা যায়, দ্রব্যের দাম C সংমিশ্রণে নির্দেশিত ১২ টাকা থেকে বেড়ে ১৬ টাকা হয় যা D সংমিশ্রণে নির্দেশ করা হয়েছে। এ অবস্থায় দ্রব্যের চাহিদার পরিমাণ ১২ একক থেকে কমে দাঁড়ায় ৮ এককে। এখন দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করা যাক। এক্ষেত্রে দ্রব্যটির চাহিদার স্থিতিস্থাপকতা ১ (একক) হওয়ায় বলা যায়, দ্রব্যটি বিলাস জাতীয়ও নয়, আবার নিত্যপ্রয়োজনীয়ও নয়।
HSCEconomics 1st PaperDinajpur 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।