দৃশ্যকল্প-২ এ কোন ধরনের প্রকল্পের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ কাজ চালানো প্রকল্পের ইঙ্গিত রয়েছে। কোনো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিক আনুমানিক ধারণা হলো প্রকল্প। কিন্তু অনেক সময় দেখা যায় যে, বিভিন্ন জটিলতার কারণে ঘটনার কারণ সম্পর্কে কোনো বৈধ প্রকল্প প্রণয়ন করা যায় না। এই অবস্থায় সাময়িকভাবে কাজ চালিয়ে নেওয়ার জন্য অস্থায়ী প্রকল্প করা হয়। এরূপ অস্থায়ী প্রকল্পকে কাজ চালানো প্রকল্প বলে। দৃশ্যকল্প-২ এ বর্ণিত ঘটনায় মনি ফুলদানি সাজাতে গিয়ে কোনো ওয়েসিস না থাকায় সাময়িকভাবে মাটি ছানা করে বাটিতে ভরে সুন্দর করে ফুলদানি সাজিয়ে রাখে। এভাবে সাময়িকভাবে কাজ চালানোর ক্ষেত্রে তার এই দৃষ্টান্তটি কাজ চালানো প্রকল্পের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ কোন ধরনের প্রকল্পের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর