শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ বৈধ প্রকল্পের কোন শর্তের সাথে সামঞ্জস্যপূর্ণ তা ব্যাখ্যা করো।

উত্তর: দৃশ্যকল্প-১ বৈধ প্রকল্পের প্রাসঙ্গিকতা শর্তের সাথে সামঞ্জস্যপূর্ণ। প্রকল্পের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এর প্রাসঙ্গিকতা। কোনো ঘটনাকে সহজ-সরলভাবে ব্যাখ্যা করা এবং কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করার জন্য আমরা প্রকল্প প্রণয়ন করি। কাজেই যে ঘটনাকে ব্যাখ্যা করার জন্য আমরা প্রকল্প প্রণয়ন করি তাকে সেই ঘটনার সঙ্গে প্রাসঙ্গিক বা সাদৃশ্যপূর্ণ হতে হয়। অন্যথায় ঘটনাকে ব্যাখ্যা করা বা ঘটনার কারণ নির্ণয় করা অসম্ভব হয়ে পড়ে। যেমন- কোনো একটি পাইপ ফেটে যাওয়ার কারণ হিসেবে যদি আমরা প্রকল্প করি যে, শনি দেবতার অসন্তুষ্টির কারণে পাইপ ফেটে গেছে তাহলে প্রকল্পটি অপ্রাসঙ্গিক হবে। কারণ পানির পাইপ ফেটে যাওয়ার সাথে শনি দেবতার কোনো সম্পর্ক নেই। তবে যদি প্রকল্প করা হতো যে, পানির তাপমাত্রা কমে বরফ হয়ে আয়তন বেড়ে গিয়ে পাইপ ফেটে গেছে, তাহলে প্রকল্পটি প্রাসঙ্গিক হতো। তাই প্রকল্পকে বৈধ হতে হলে অবশ্যই তা সংশ্লিষ্ট ঘটনার সাথে প্রাসঙ্গিক হতে হবে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ অগ্নিকাণ্ডের কারণ হিসেবে বৈদ্যুতিক শর্টসার্কিটকে চিহ্নিত করা হয়েছে। উদ্দীপনের প্রকল্পটি ঘটনাটির সাথে প্রাসঙ্গিক। অর্থাৎ দৃশ্যকল্প-১ এ অগ্নিকাণ্ডের কারণ হিসেবে যে প্রকল্প গ্রহণ করা হয়েছে তা প্রাসঙ্গিক বা বাস্তবতার সাথে সাদৃশ্যপূর্ণ।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-১ বৈধ প্রকল্পের কোন শর্তের সাথে সামঞ্জস্যপূর্ণ তা ব্যাখ্য…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: অগ্নিকাণ্ডের কারণ হিসেবে বৈদ্যুতিক শর্টসার্কিটকে চিহ্নিত করা হলো।দৃশ্যকল্প-২: বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঘোষিত X ব্যাংক নিরাপদ ব্যাংক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। তাই এ ব্যাংকটিকে সম্প্রতি দেউলিয়া বলে ঘোষণা করা হয়েছে।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025

উত্তর

একটি ঘটনাকে ব্যাখ্যা করার জন্য যে অস্তিত্বশীল কারণের সাহায্য নেওয়া হয় তাকে বাস্তব কারণ বলে।

উত্তর

কোনো ঘটনার ব্যাখ্যাদানে একাধিক প্রকল্প পাওয়া গেলে সংকট উত্তরক দৃষ্টান্ত প্রকল্প প্রণয়নে সহায়তা করে। অনেক সময় দেখা যায়, একটি ঘটনার ব্যাখ্যাদানে একাধিক প্রকল্প পাওয়া যায়। তখন সুনির্দিষ্ট করে একটি প্রকল্প নিরূপণ করার ক্ষেত্রে সংকট তৈরি হয়। এরূপ অবস্থায় যে বিশেষ দৃষ্টান্ত প্রতিদ্বন্দ্বী প্রকল্পগুলোর সংকট নিরসন করে তাকে সংকট উত্তরক দৃষ্টান্ত বলে। তাই আমরা বলতে পারি, কোনো ঘটনার ব্যাখ্যাদানে একাধিক প্রকল্প পাওয়া গেলে সংকট উত্তরক দৃষ্টান্ত সহায়তা করে।

উত্তর

দৃশ্যকল্প-১ বৈধ প্রকল্পের প্রাসঙ্গিকতা শর্তের সাথে সামঞ্জস্যপূর্ণ। প্রকল্পের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এর প্রাসঙ্গিকতা। কোনো ঘটনাকে সহজ-সরলভাবে ব্যাখ্যা করা এবং কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করার জন্য আমরা প্রকল্প প্রণয়ন করি। কাজেই যে ঘটনাকে ব্যাখ্যা করার জন্য আমরা প্রকল্প প্রণয়ন করি তাকে সেই ঘটনার সঙ্গে প্রাসঙ্গিক বা সাদৃশ্যপূর্ণ হতে হয়। অন্যথায় ঘটনাকে ব্যাখ্যা করা বা ঘটনার কারণ নির্ণয় করা অসম্ভব হয়ে পড়ে। যেমন- কোনো একটি পাইপ ফেটে যাওয়ার কারণ হিসেবে যদি আমরা প্রকল্প করি যে, শনি দেবতার অসন্তুষ্টির কারণে পাইপ ফেটে গেছে তাহলে প্রকল্পটি অপ্রাসঙ্গিক হবে। কারণ পানির পাইপ ফেটে যাওয়ার সাথে শনি দেবতার কোনো সম্পর্ক নেই। তবে যদি প্রকল্প করা হতো যে, পানির তাপমাত্রা কমে বরফ হয়ে আয়তন বেড়ে গিয়ে পাইপ ফেটে গেছে, তাহলে প্রকল্পটি প্রাসঙ্গিক হতো। তাই প্রকল্পকে বৈধ হতে হলে অবশ্যই তা সংশ্লিষ্ট ঘটনার সাথে প্রাসঙ্গিক হতে হবে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ অগ্নিকাণ্ডের কারণ হিসেবে বৈদ্যুতিক শর্টসার্কিটকে চিহ্নিত করা হয়েছে। উদ্দীপনের প্রকল্পটি ঘটনাটির সাথে প্রাসঙ্গিক। অর্থাৎ দৃশ্যকল্প-১ এ অগ্নিকাণ্ডের কারণ হিসেবে যে প্রকল্প গ্রহণ করা হয়েছে তা প্রাসঙ্গিক বা বাস্তবতার সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

'দৃশ্যকল্প-২ স্পষ্টভাবে প্রকল্পের শর্তকে লঙ্ঘন করেছে'- উক্তিটি যথার্থ। কোনো ঘটনার কারণ নির্ণয় করার জন্য প্রাথমিক আনুমানিক ধারণা হিসেবে প্রকল্প প্রণয়ন করা হয়। কোনো ধারণাকে যথার্থ প্রকল্প হতে হলে কতগুলো শর্ত পূরণ করতে হয়। এগুলোকে যথার্থ বা বৈধ প্রকল্পের শর্ত বলে। এর মধ্যে একটি শর্ত হলো- প্রকল্প আত্মবিরোধী হতে পারবে না। প্রকল্প আত্মবিরোধী হওয়া বলতে বোঝায়, ঘটনার জন্য গৃহীত প্রকল্প এবং আলোচ্য ঘটনা পরস্পরবিরোধী। যেমন: কোনো গরিব লোকের ধনী হওয়ার কারণ হিসেবে যদি প্রকল্প করা হয় যে, লোকটি খুবই অলস ছিলেন এবং সারাদিন ঘুমিয়ে থাকতেন। তাই তিনি ধনী হয়েছেন। তাহলে প্রকল্পটি আত্মবিরোধী হবে। কারণ এখানে আলোচ্য ঘটনা ও প্রকল্প পরস্পরবিরোধী। এই রকম প্রকল্প মূল্যহীন। তাই কোনো প্রকল্পকে বৈধ হতে হলে তার সাথে আলোচ্য ঘটনার কোনো বিরোধ থাকতে পারবে না। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ বলা হয়েছে, 'বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঘোষিত X ব্যাংক নিরাপদ ব্যাংক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। তাই এ ব্যাংকটিকে সম্প্রতি দেউলিয়া বলে ঘোষণা করা হয়েছে।' এখানে X ব্যাংক নিরাপদ ব্যাংক হিসেবে স্বীকৃতি লাভ করায় ব্যাংকটিকে দেউলিয়া বলে ঘোষণা করা হয়েছে; যা বৈধ প্রকল্পের 'প্রকল্প আত্মবিরোধী হতে পারবে না' শর্তটির সুস্পষ্ট লঙ্ঘন। আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকের দৃশ্যকল্প-২ স্পষ্টভাবে প্রকল্পের 'প্রকল্প আত্মবিরোধী হতে পারবে না' শর্তকে লঙ্ঘন করেছে।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।