'দৃশ্যকল্প-২ স্পষ্টভাবে প্রকল্পের শর্তকে লঙ্ঘন করেছে'-উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: 'দৃশ্যকল্প-২ স্পষ্টভাবে প্রকল্পের শর্তকে লঙ্ঘন করেছে'- উক্তিটি যথার্থ। কোনো ঘটনার কারণ নির্ণয় করার জন্য প্রাথমিক আনুমানিক ধারণা হিসেবে প্রকল্প প্রণয়ন করা হয়। কোনো ধারণাকে যথার্থ প্রকল্প হতে হলে কতগুলো শর্ত পূরণ করতে হয়। এগুলোকে যথার্থ বা বৈধ প্রকল্পের শর্ত বলে। এর মধ্যে একটি শর্ত হলো- প্রকল্প আত্মবিরোধী হতে পারবে না। প্রকল্প আত্মবিরোধী হওয়া বলতে বোঝায়, ঘটনার জন্য গৃহীত প্রকল্প এবং আলোচ্য ঘটনা পরস্পরবিরোধী। যেমন: কোনো গরিব লোকের ধনী হওয়ার কারণ হিসেবে যদি প্রকল্প করা হয় যে, লোকটি খুবই অলস ছিলেন এবং সারাদিন ঘুমিয়ে থাকতেন। তাই তিনি ধনী হয়েছেন। তাহলে প্রকল্পটি আত্মবিরোধী হবে। কারণ এখানে আলোচ্য ঘটনা ও প্রকল্প পরস্পরবিরোধী। এই রকম প্রকল্প মূল্যহীন। তাই কোনো প্রকল্পকে বৈধ হতে হলে তার সাথে আলোচ্য ঘটনার কোনো বিরোধ থাকতে পারবে না। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ বলা হয়েছে, 'বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঘোষিত X ব্যাংক নিরাপদ ব্যাংক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। তাই এ ব্যাংকটিকে সম্প্রতি দেউলিয়া বলে ঘোষণা করা হয়েছে।' এখানে X ব্যাংক নিরাপদ ব্যাংক হিসেবে স্বীকৃতি লাভ করায় ব্যাংকটিকে দেউলিয়া বলে ঘোষণা করা হয়েছে; যা বৈধ প্রকল্পের 'প্রকল্প আত্মবিরোধী হতে পারবে না' শর্তটির সুস্পষ্ট লঙ্ঘন। আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকের দৃশ্যকল্প-২ স্পষ্টভাবে প্রকল্পের 'প্রকল্প আত্মবিরোধী হতে পারবে না' শর্তকে লঙ্ঘন করেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
'দৃশ্যকল্প-২ স্পষ্টভাবে প্রকল্পের শর্তকে লঙ্ঘন করেছে'-উক্তিটি বিশ্ল…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর