দৃশ্যকল্প-২ এ প্রকল্প প্রমাণের কোন উপায় প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ প্রকল্প প্রমাণের আরোহ সমন্বয়ের দিকটি প্রতিফলিত হয়েছে। কোনো ঘটনাকে ব্যাখ্যা করার জন্য যে প্রকল্প প্রণয়ন করা হয় ঐ একই প্রকল্প দিয়ে অন্যান্য ঘটনাকেও ব্যাখ্যা করার দিককে বলে আরোহ সমন্বয়। যেমন- মাধ্যাকর্ষণ প্রকল্পটি প্রথমে বস্তুর পতনের ব্যাখ্যা করার জন্য প্রণয়ন করা হয়েছিল। পরবর্তীতে একই প্রকল্প দিয়ে আকাশে গ্রহ-নক্ষত্রের অবস্থান, জোয়ার-ভাটা ইত্যাদি ঘটনাকেও ব্যাখ্যা করা হয়। তাই মাধ্যাকর্ষণ নীতি হলো আরোহ সমন্বয়। দৃশ্যকল্প-২ এ বর্ণিত, মি. বকুল হোস্টেলে গানের শিক্ষক হিসেবে নিয়োগ পেয়ে তিনি সেই দায়িত্ব পালন ছাড়াও নাচ, কবিতা আবৃত্তি এবং লেখাপড়ায় ছেলে-মেয়েদের ভালো পরিচালনা ও নির্দেশনা দান করেন।অর্থাৎ মি. বকুল গানের শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার পাশাপাশি আরও একাধিক কাজে দায়িত্ব পালন করেন। তার এই কাজে পাঠ্যবইয়ের আরোহ সমন্বয়ের দিকটি প্রতিফলিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ প্রকল্প প্রমাণের কোন উপায় প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর