উদ্দীপকে সিসিটিভির ভূমিকা পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করা।
উত্তর: উদ্দীপকে সিসিটিভির ভূমিকা প্রকল্পের সংকট উত্তরক দৃষ্টান্তকে নির্দেশ করে। যে দৃষ্টান্তের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রকল্পকে পরিহার করে একমাত্র বৈধ প্রকল্পকে প্রতিষ্ঠা করা যায়, তাকে সংকট উত্তরক দৃষ্টান্ত (Crucial Instance) বলে। অনেক সময় কোনো ঘটনার কারণ জানতে গিয়ে একাধিক প্রকল্পের খোঁজ পাওয়া যায়। তখন যে প্রকল্পটি বৈধ হবার শর্ত পূরণ করতে সক্ষম হয় তাকে আবার অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রকল্পের সাথে যাচাই করতে হয়। এর মাধ্যমে সেই প্রকল্প অনন্য ও একমাত্র প্রতিষ্ঠিত প্রকল্প হিসেবে প্রমাণিত হয়। এরূপ দৃষ্টান্তকে ব্রিটিশ যুক্তিবিদ বেকন 'চরম দৃষ্টান্ত' বা 'সংকট উত্তরক দৃষ্টান্ত' নামে অভিহিত করেন। উদ্দীপকে আবিরের ফোন চুরি হওয়ায় সে পুলিশের সাহায্য নেয়। পুলিশ সিসিটিভি ফুটেজের মাধ্যমে প্রকৃত চোরকে সনাক্ত করতে সক্ষম হয়। এক্ষেত্রে সিসি টিভির ফুটেজের মাধ্যমে প্রকৃত অপরাধীকে শনাক্ত করে সংকট নিরসন করা হয়েছে। তাই উদ্দীপকের সিসিটিভির ফুটেজের মাধ্যমে সংকট উত্তরক দৃষ্টান্ত নির্দেশিত হয়েছে। তাই বলা যায়, যেকোনো প্রতিষ্ঠিত প্রকল্পের ক্ষেত্রে সংকট উত্তরক দৃষ্টান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সিসিটিভির ভূমিকা পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করা।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর