শেয়ারFacebookWhatsApp

প্রকল্পের বৈধ শর্তের আলোকে মা ও দাদির বক্তব্যের তুলনামূলক বিশ্লেষণ করো।

উত্তর: প্রকল্পের বৈধ শর্তের আলোকে মায়ের বক্তব্যটি বৈধ হলেও দাদির বক্তব্যটি অবৈধ। প্রকল্প হলো একটি প্রাথমিক আনুমানিক ধারণা। কিন্তু যে কোনো আনুমানিক ধারণাই যথার্থ প্রকল্প নয়। বৈধ বা সুসঙ্গত হতে হলে প্রকল্পকে কয়েকটি শর্ত পালন করতে হয়। এ শর্তগুলো অনুসরণ করে আমরা প্রকল্পের বৈধতা ও অবৈধতা নির্ণয় করতে পারি। বৈধ প্রকল্পের গুরুত্বপূর্ণ শর্ত হলো প্রকল্পকে অবশ্যই সুনির্দিষ্ট, যৌক্তিক ও বাস্তব কারণভিত্তিক এবং প্রমাণযোগ্য হতে হবে। প্রকল্প বৈধ হতে হলে উক্ত নীতিমালা অনুসরণ করা প্রয়োজন।. অন্যদিকে, প্রকল্পে যদি বৈধ প্রকল্পের শর্তাবলি অনুসরণ না করা হয় তাহলে প্রকল্পটি অবৈধ হিসেবে বিবেচিত হবে। উদ্দীপকে বর্ণিত ঘটনায় দেখতে পাই, পায়েলের দামি ল্যাপটপটি' হারিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে পায়েল ঘটনাটি সবাইকে জানালে মা বললেন এটি বুয়ার কাজ। পায়েলের মায়ের এ বক্তব্যটি প্রকল্পের বৈধ শর্তসমূহের নির্দিষ্টতা, স্পষ্ট হওয়া ও প্রাসঙ্গিকতার শর্তসমূহ পূরণ করে। কেননা বাড়ির বুয়া লোভের বসে ল্যাপটপটি নিয়ে থাকতে পারে। কারণ বাড়ির সবখানেই তার যাতায়াত আছে। অন্যদিকে, দাদি বললেন, 'হয়তো ভূতে একাজটি করেছে। দাদির এই বক্তব্যে বৈধ প্রকল্পের বাস্তব কারণভিত্তিক হওয়া শর্তটি উপেক্ষিত হয়েছে। আলোচনা শেষে তাই বলা যায়, পায়েলের মায়ের বক্তব্যে প্রকল্পের শর্তসমূহ অনুসরণ করা হলেও দাদির বক্তব্যে বৈধ প্রকল্পের শর্তসমূহ লঙ্ঘিত হয়েছে। এ কারণে উভয় বক্তব্যের মধ্যে ভিন্নতা প্রতীয়মান হয়।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

প্রকল্পের বৈধ শর্তের আলোকে মা ও দাদির বক্তব্যের তুলনামূলক বিশ্লেষণ …

উদ্দীপক

পায়েল অফিস থেকে বাসায় ফিরে দেখলো তার দরজার তালা ভাঙ্গা এবং তার দামি ল্যাপটপটি নেই। সবার নিকট বিষয়টি বললো। বাবা মনে করলেন, হয়তো বাড়ির দাড়োয়ান কাজটি করেছে। দাদি ভাবলেন, হয়তো ভূতে একাজটি করেছে। মা মনে করলেন বুয়ার কাজ এটি। অবশেষে পায়েল পুলিশ ডাকলো। সকলের হাতের ছাপ পরীক্ষা করে প্রকৃত চোর শনাক্ত করলো।

সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা · 2025

উত্তর

প্রকল্পের শেষ স্তরের নাম হলো পরীক্ষামূলক সমর্থন।

উত্তর

যখন কোনো ঘটনার বাস্তব কারণ বিদ্যমান থাকা সত্ত্বেও তা প্রত্যক্ষ করা যায় না তখন তাকে প্রতিবেদক অনুকল্প বলে। যুক্তিবিদ বেইন সর্বপ্রথম প্রতিবেদক অনুকল্প কথাটি ব্যবহার করেন। প্রতিবেদক অনুকল্পের উদাহরণ হিসেবে আমরা ইথারের কথা বলতে পারি। কারণ ইথার বাস্তবে প্রত্যক্ষযোগ্য নয়। রেডিও, টেলিভিশন। ইত্যাদির মাধ্যমে আমরা পরোক্ষভাবে ইথারের প্রমাণ পাই।

উত্তর

উদ্দীপকে পায়েলের প্রকৃত চোর শনাক্তকরণ প্রক্রিয়া প্রকল্প প্রমাণের 'সংকট উত্তরক দৃষ্টান্ত' বিষয়কে ইঙ্গিত করে। যে দৃষ্টান্ত একটি প্রকল্পকে ঘটনার একমাত্র কারণ হিসেবে প্রমাণ করে এবং অন্যন্য প্রতিদ্বন্দ্বী প্রকল্পকে অপ্রমাণ করতে সাহায্য করে তাকে সংকট উত্তরক দৃষ্টান্ত বা চরম দৃষ্টান্ত বলে। কোনো ঘটনা ব্যাখ্যা দেওয়ার জন্য যে প্রকল্প প্রণয়ন করা হয় তাকে ঘটনাটি ব্যাখ্যাকারী একমাত্র প্রকল্প হতে হবে। অনেক সময় কোনো ঘটনার কারণ নির্ণয়ে একাধিক প্রতিদ্বন্দ্বী প্রকল্প সৃষ্টি হয়। এই প্রতিদ্বন্দ্বী প্রকল্পগুলোর মধ্যে কোনটি সত্য আর কোনটি মিথ্যা তা নির্ধারণ করা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। এরূপ অবস্থায় কোনো একটি বিশেষ নির্ধারক দৃষ্টান্ত প্রতিদ্বন্দ্বী প্রকল্পগুলোর সংকট নিরসন করে। উদ্দীপকে পায়েল অফিস থেকে বাসায় ফিরে দেখলো তার দরজার তালা ভাঙ্গা এবং তার দামি ল্যাপটপটি নেই। কিন্তু কে কাজটি করেছে তা সে বুঝতে পারলো না। এরূপ অবস্থায় পুলিশকে বিষয়টি অবহিত করলে তারা হাতের ছাপ পরীক্ষা করে চোরকে শনাক্ত করেন। হাতের ছাপ পরীক্ষা বহু মানুষের মধ্যে থেকে প্রকৃত চোরকে শনাক্ত করতে সাহায্য করেছে। সুতরাং হাতের ছাপ পরীক্ষা সংকট উত্তরক দৃষ্টান্ত হিসেবে কাজ করেছে।

উত্তর

প্রকল্পের বৈধ শর্তের আলোকে মায়ের বক্তব্যটি বৈধ হলেও দাদির বক্তব্যটি অবৈধ। প্রকল্প হলো একটি প্রাথমিক আনুমানিক ধারণা। কিন্তু যে কোনো আনুমানিক ধারণাই যথার্থ প্রকল্প নয়। বৈধ বা সুসঙ্গত হতে হলে প্রকল্পকে কয়েকটি শর্ত পালন করতে হয়। এ শর্তগুলো অনুসরণ করে আমরা প্রকল্পের বৈধতা ও অবৈধতা নির্ণয় করতে পারি। বৈধ প্রকল্পের গুরুত্বপূর্ণ শর্ত হলো প্রকল্পকে অবশ্যই সুনির্দিষ্ট, যৌক্তিক ও বাস্তব কারণভিত্তিক এবং প্রমাণযোগ্য হতে হবে। প্রকল্প বৈধ হতে হলে উক্ত নীতিমালা অনুসরণ করা প্রয়োজন।. অন্যদিকে, প্রকল্পে যদি বৈধ প্রকল্পের শর্তাবলি অনুসরণ না করা হয় তাহলে প্রকল্পটি অবৈধ হিসেবে বিবেচিত হবে। উদ্দীপকে বর্ণিত ঘটনায় দেখতে পাই, পায়েলের দামি ল্যাপটপটি' হারিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে পায়েল ঘটনাটি সবাইকে জানালে মা বললেন এটি বুয়ার কাজ। পায়েলের মায়ের এ বক্তব্যটি প্রকল্পের বৈধ শর্তসমূহের নির্দিষ্টতা, স্পষ্ট হওয়া ও প্রাসঙ্গিকতার শর্তসমূহ পূরণ করে। কেননা বাড়ির বুয়া লোভের বসে ল্যাপটপটি নিয়ে থাকতে পারে। কারণ বাড়ির সবখানেই তার যাতায়াত আছে। অন্যদিকে, দাদি বললেন, 'হয়তো ভূতে একাজটি করেছে। দাদির এই বক্তব্যে বৈধ প্রকল্পের বাস্তব কারণভিত্তিক হওয়া শর্তটি উপেক্ষিত হয়েছে। আলোচনা শেষে তাই বলা যায়, পায়েলের মায়ের বক্তব্যে প্রকল্পের শর্তসমূহ অনুসরণ করা হলেও দাদির বক্তব্যে বৈধ প্রকল্পের শর্তসমূহ লঙ্ঘিত হয়েছে। এ কারণে উভয় বক্তব্যের মধ্যে ভিন্নতা প্রতীয়মান হয়।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।