উদ্দীপকে রিয়াজের বক্তব্যে বৈধপ্রকল্পের কোন শর্তটির ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: রিয়াজের বক্তব্য বৈধ প্রকল্পের সুনির্দিষ্টতার শর্তটির ইঙ্গিত করেছে। প্রকল্প হলো একটি প্রাথমিক আনুমানিক ধারণা। কিন্তু যে কোনো আনুমানিক ধারণাই যথার্থ প্রকল্প নয়। বৈধ বা সুসঙ্গত হতে হলে প্রকল্পকে কয়েকটি শর্ত পালন করতে হয়। যেমন- প্রকল্পকে অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে, অস্পষ্ট হলে চলবে না। কোনো একটি ঘটনাকে ব্যাখ্যা দেওয়ার জন্যই আমরা প্রকল্প প্রণয়ন করি। কাজেই তাকে যথাসম্ভব সুষ্পষ্ট হতে হবে। প্রকল্প অস্পষ্ট হলে তা কোনই কাজে আসে না। যেমন- ভূমিকম্পের কারণ নির্ণয় করতে যেয়ে যদি কেউ ধারণা করে যে, পৃথিবীর আভ্যন্তরীণ কোনো গোলযোগের ফলে ভূমিকম্প হয়, তাহলে তার প্রকল্পটি হবে অস্পষ্ট। এরূপ প্রকল্পের কোনো মূল্য নেই। এক্ষেত্রে কারণ সম্বন্ধে সুনির্দিষ্ট ধারণা করতে হবে। অর্থাৎ পরিষ্কার করে বলতে হবে গোলযোগের স্বরূপ কি এবং কিরূপে তা ভূমিকম্পের উৎপত্তি ঘটায়। উদ্দীপকে দেখতে পাই, যুক্তিবিদ্যা শিক্ষক সোহেল সাহেব ঘন্টা পড়ার সাথে সাথে ক্লাসে গেলেন। ক্লাস শুরুর পনের মিনিট পর রিয়াজ শ্রেণিকক্ষের সামনে এসে দাঁড়াল এবং ভেতরে প্রবেশের অনুমতি চাইল। সোহেল সাহেব তাকে বিলম্বে ক্লাসে আসার কারণ জানতে চাইলে রিয়াজ বলল, রাস্তায় যানজটের কারণে তার উপস্থিত হতে বিলম্ব হয়েছে। যা প্রকল্পের সুনির্দিষ্টতাকে নিদেশ করে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে রিয়াজের বক্তব্যে বৈধপ্রকল্পের কোন শর্তটির ইঙ্গিত রয়েছে? ব্…
উদ্দীপক
সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর