উদ্দীপকে জিসানের বক্তব্য কি প্রকল্পের বৈধ শর্ত পালন করেছে? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে জিসানের বক্তব্য বৈধ প্রকল্পের শর্তকে পূর্ণ করেনি। কোনো বিষয় বা ঘটনা সম্পর্কে প্রাথমিক ধারণা বা আন্দাজ করাকে প্রকল্প বলে। কিন্তু যে কোন আনুমানিক ধারণাই যথার্থ প্রকল্প নয়। বৈধ বা সুসঙ্গত হতে হলে প্রকল্পকে কয়েকটি শর্ত পালন করতে হয়। যেমন-প্রকল্পকে অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে, আজগুবী বা আত্মবিরোধী হলে চলবে না। প্রকল্পে কোন ঘটনাকে ব্যাখ্যা দেওয়ার সময় এমন কিছু ধারণা করা চলবে না যা ঘটনাটির সাথে বিরোধপূর্ণ। যেমন- কেউ যদি ধারণা করে যে, প্রচুর পরিমাণে টক খাওয়ার ফলে তার চুলকানি পঁচড়া সেরে গেছে, তাহলে তার ধারণাটি হবে আত্মবিরোধী। কেননা, আমরা জানি যে, টক খেলে চুলকানি পঁচড়া কমে না, বরং বাড়ে। সুতরাং ধারণাটি আত্মবিরোধী। এরূপ প্রকল্প বর্জনীয়। উদ্দীপকের যুক্তিবিদ্যার শিক্ষক সোহেল সাহেব ক্লাসে জিসানকে পড়া জিজ্ঞেস করলে সে জানাল আগের দিন অনুপস্থিত ছিল। সোহেল সাহেব অনুপস্থিতির কারণ জানতে চাইলে জিসান বলল, গতকাল সর্দি-জ্বর ছিল। তিনি জিজ্ঞেস করলেন একদিনে তোমার সর্দি-জ্বর সেরে গেল কীভাবে? জিসান উত্তরে বললো, রাতে সে আইসক্রিম খেয়েছে তাই সর্দি-জ্বর সেরে গেছে। যা প্রকল্পকে আত্মবিরোধী করে তুলেছে। কেননা, আইসক্রিম খেলে সর্দি-জ্বর বেড়ে যায়। আলোচনা শেষে তাই বলা যায়, উদ্দীপকের জিসানের বক্তব্য বৈধ প্রকল্পের শর্তকে পূর্ণ করেনি। কেননা, তার বক্তব্যে প্রকল্পের আত্মবিরোধীতার শর্তটি লঙ্ঘিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জিসানের বক্তব্য কি প্রকল্পের বৈধ শর্ত পালন করেছে? মতামত দাও।
উদ্দীপক
সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর