দৃশ্যকল্প-১ এ প্রকল্পের কোন প্রমাণটি নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ প্রকল্প প্রমাণের সংকট উত্তরক দৃষ্টান্তকে নির্দেশ করছে। কেননা যেভাবে সংকট উত্তরক দৃষ্টান্তের মাধ্যমে প্রকল্প প্রমাণ করা হয় দৃশ্যকল্প-১ এ সেভাবে চোর শনাক্ত করা হয়েছে। একটি ঘটনাকে ব্যাখ্যা করার জন্য প্রকল্প প্রণয়ন করা হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে, ঘটনার প্রকল্প প্রণয়ন করতে গেলে প্রতিযোগী অনেক প্রকল্প এসে বিরোধ সৃষ্টি করে। ফলে সঠিক প্রকল্পটি নির্ণয় করা কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় কোনো বিশেষ ঘটনা বা দৃষ্টান্ত প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্যকার সংকট নিরসনে সাহায্য করে। যে দৃষ্টান্ত বা যার মাধ্যমে প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্যকার সংকট নিরসন করে সঠিক প্রকল্পটি নির্বাচন করা যায় তাকে সংকট উত্তরক দৃষ্টান্ত বলে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ পুলিশ চোরের পায়ের ছাপ, হাতের স্পর্শ ও চুরির ধরন বিশ্লেষণ করে চোরকে শনাক্ত করেছে। অর্থা, পুলিশ একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করে চোরকে শনাক্ত করেছে। তাই দৃশ্যকল্প-১ এর মাধ্যমে প্রকল্পের প্রমাণ হিসেবে সংকট উত্তরক দৃষ্টান্ত নির্দেশিত, হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ প্রকল্পের কোন প্রমাণটি নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর