কর্তৃপক্ষের কাজটিতে প্রকল্প প্রমাণের কোন দিকটির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে কর্তৃপক্ষের কাজটিতে প্রকল্প প্রমাণের 'সংকট উত্তরক দৃষ্টান্ত' বিষয়কে ইঙ্গিত করে। যে দৃষ্টান্ত একটি প্রকল্পকে ঘটনার একমাত্র কারণ হিসেবে প্রমাণ করে এবং অন্যন্য প্রতিদ্বন্দ্বী প্রকল্পকে অপ্রমাণ করতে সাহায্য করে তাকে সংকট উত্তরক দৃষ্টান্ত বা চরম দৃষ্টান্ত বলে। কোনো ঘটনা ব্যাখ্যা দেওয়ার জন্য যে প্রকল্প প্রণয়ন করা হয় তাকে ঘটনাটি ব্যাখ্যাকারী একমাত্র প্রকল্প হতে হবে। অনেক সময় কোনো ঘটনার কারণ নির্ণয়ে একাধিক প্রতিদ্বন্দ্বী প্রকল্প সৃষ্টি হয়। এই প্রতিদ্বন্দ্বী প্রকল্পগুলোর মধ্যে কোনটি সত্য আর কোনটি মিথ্যা তা নির্ধারণ করা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। এরূপ অবস্থায় কোনো একটি বিশেষ নির্ধারক দৃষ্টান্ত প্রতিদ্বন্দ্বী প্রকল্পগুলোর সংকট নিরসন করে। উদ্দীপকে ইয়াসিনের ব্যাগ থেকে, কিছু টাকা হারিয়ে যায়। কিন্তু কে টাকা চুরি করেছে, তা তিনি বুঝতে পারলেন না। এরূপ অবস্থায় কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলে তারা আঙুলের ছাপ নিয়ে চোরকে শনাক্ত করেন। আঙুলের ছাপ বহু মানুষের মধ্যে থেকে প্রকৃত চোরকে শনাক্ত করতে, সাহায্য করেছে। সুতরাং আঙুলের ছাপ সংকট উত্তরক দৃষ্টান্ত হিসেবে কাজ করেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
কর্তৃপক্ষের কাজটিতে প্রকল্প প্রমাণের কোন দিকটির প্রতিফলন ঘটেছে? ব্য…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর