উদ্দীপকে উল্লিখিত ঘটনাটির সিদ্ধান্ত গ্রহণের পূর্ববর্তী স্তরসমূহ আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঘটনাটির মাধ্যমে প্রকল্পের বিষয়টি প্রকাশিত হয়েছে। আর প্রকল্পের সিদ্ধান্ত গ্রহণের পূর্ববর্তী স্তরসমূহ নিম্নে বর্ণনা করা হলো-প্রকল্পের চারটি স্তর রয়েছে। যথা- ঘটনার নিরীক্ষণ, আনুমানিক ধারণা গঠন, সিদ্ধান্ত গ্রহণ এবং যাচাইকরণ। উদ্দীপকে উল্লিখিত ঘটনায় প্রকল্পের চারটি স্তরই প্রতীয়মান। তবে প্রশ্নের আলোকে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে প্রকল্পের 'ঘটনার নিরীক্ষণ' এবং 'প্রাথমিক আনুমানিক ধারণা গঠন' স্তর দুটি ব্যাখ্যা করা হলো-প্রকল্পের প্রাথমিক স্তরে কোনো একটি ঘটনা নিরীক্ষণ করতে হয়। অর্থাৎ কোনো ঘটনার প্রকৃত কারণ আবিষ্কার করার জন্য প্রথমে ঘটনাটি নিরীক্ষন করতে হয়। তাই ঘটনার নিরীক্ষণ থেকেই প্রকল্পের যাত্রা শুরু হয়। যেমন: বিজ্ঞানী নিউটন মাধ্যাকর্ষণ সম্পর্কিত তত্ত্ব আবিষ্কার করার জন্য প্রথমে আপেল পতনের ঘটনাটি নিরীক্ষণ করেছিলেন। তাই ঘটনার নিরীক্ষণ প্রকল্পের প্রথম স্তর। প্রকল্পের দ্বিতীয় স্তর বা সিদ্ধান্ত গ্রহণের পূর্ববর্তী আরেকটি স্তর হলো প্রাথমিক আনুমানিক ধারণা গঠন। আমরা কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রথমে ঘটনাটি নিরীক্ষণ করি এবং নিরীক্ষণের অভিজ্ঞতা থেকে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করি। যেমন: বিজ্ঞানী নিউটন গাছ থেকে মাটিতে আপেল পড়তে দেখে আনুমানিক ধারণা করেছিলেন যে, মাটিতে কোনো আকর্ষণ বা টান আছে। তাই প্রকল্পের দ্বিতীয় স্তর হলো প্রাথমিক আনুমানিক ধারণা গঠন।পরিশেষে বলা যায় যে, উদ্দীপকের মাধ্যমে প্রকল্পের ধারণার ইঙ্গিত পাওয়া যায়। আর প্রকল্পে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে দুটি স্তর আছে। যথা-ঘটনার নিরীক্ষণ এবং প্রাথমিক আনুমানিক ধারণা গঠন।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ঘটনাটির সিদ্ধান্ত গ্রহণের পূর্ববর্তী স্তরসমূহ আলো…
উদ্দীপক
রাজশাহী সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর