উদ্দীপকে মায়ের বক্তব্যে প্রকল্পের কোন শর্তের লঙ্ঘন ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: 'প্রকল্পকে অবশ্যই বাস্তব ঘটনা ভিত্তিক হতে হবে' উদ্দীপকে মায়ের বক্তব্যে এই শর্তের লঙ্ঘন ঘটেছে।প্রকল্প প্রণয়নকালে আমাদের বাস্তব ঘটনাবলির অভিজ্ঞতার ওপর নির্ভর করতে হয় এবং এমন একটি কারণ সম্বন্ধে আন্দাজ করতে হয় যার অস্তিত্ব প্রকৃতিতে থাকা সম্ভব। যা একেবারে অবাস্তব, এবং যার অস্তিত্ব সম্পর্কে কোনো প্রমাণ নেই এমন কিছুকে ঘটনার কারণ বলে ধারণা করা কখনই সঙ্গত হবে না। এরূপ প্রকল্প কখনই প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা দিতে পারে না। একটি শিশু হারিয়ে গেলে কেউ যদি ধারণা করে যে, শিশুটিকে ভূতে নিয়ে গিয়েছে, তাহলে কল্পিত কারণটি একটি বাস্তব কারণ নয়। কেননা, ভূত বলে কোনো বিষয়কে দেখি না বা এর অস্তিত্বও প্রমাণ করা যায় না।উদ্দীপকে দেখা যায়, অনন্ত তার ইংরেজি বইটি টেবিলে না পেয়ে খুঁজতে লাগলো। তার মায়ের কাছে জানতে চাইলে মা বললেন, মনে হয় বইটি ভূতে নিয়ে গেছে। মায়ের এই কথাটি বাস্তবতা বর্জিত। যা প্রকল্পের শর্তের লঙ্ঘন।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মায়ের বক্তব্যে প্রকল্পের কোন শর্তের লঙ্ঘন ঘটেছে? ব্যাখ্যা …
উদ্দীপক
ঢাকা ইমপিরিয়াল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর