শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে অনন্তের বক্তব্যে প্রকল্পের যে প্রমাণ পদ্ধতিটি পরিলক্ষিত হয়েছে তা বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকে অনন্তের বক্তব্যে প্রকল্পের সংকট উত্তরক দৃষ্টান্ত বা চরম দৃষ্টান্ত পরিলক্ষিত হয়েছে।প্রকল্প হলো কোনো ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ের জন্য প্রাথমিক আনুমানিক ধারণা। কিন্তু কোনো ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে প্রতিযোগী অনেক প্রকল্প সংকট তৈরি করে। ফলে ঘটনাটির প্রকৃত কারণ নির্ণয় করতে সমস্যা হয়। এ অবস্থায় যে ঘটনা বা দৃষ্টান্তের সাহায্যে এরূপ সংকটের সমাধান করে ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা যায় সেটিই হলো সংকট উত্তরক দৃষ্টান্ত।উদ্দীপকে বর্ণিত, অনন্ত তার ইংরেজি বইটি টেবিলে না পেয়ে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে অনন্ত টেবিলে হাতের একটি ছাপ দেখে বলে, এটা যার হাতের ছাপ, সেই বইটি নিয়েছে। এখানে 'হাতের ছাপ' হচ্ছে এমন একটি দৃষ্টান্ত যার মাধ্যমে সংকট নিরসন করে প্রকৃত কারণ উদ্ঘাটন সম্ভব হয়েছে। তাই হাতের ছাপকে এক্ষেত্রে সংকট উত্তরক দৃষ্টান্ত বা চরম দৃষ্টান্ত বলা যায়। ব্রিটিশ যুক্তিবিদ ফ্রান্সিস বেকন প্রথম সংকট উত্তরক দৃষ্টান্ত কথাটি ব্যবহার করেন। তিনি সংকট উত্তরক দৃষ্টান্তকে রাস্তার মোড়ে স্থাপিত পথনির্দেশক ফলকের সাথে তুলনা করেছেন।পরিশেষে বলা যায়, প্রকল্প সম্পর্কিত প্রতিটি ধারণা কোনো ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রকল্পের পর্যায়ের সাথে জড়িত এরূপ একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো সংকট উত্তরক দৃষ্টান্ত বা চরম দৃষ্টান্ত।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে অনন্তের বক্তব্যে প্রকল্পের যে প্রমাণ পদ্ধতিটি পরিলক্ষিত হয়…

উদ্দীপক

অনন্ত তার ইংরেজি বইটি টেবিলে না পেয়ে খুঁজতে লাগলো। তার মায়ের কাছে জানতে চাইলে মা বললেন, মনে হয় বইটি ভূতে নিয়ে গেছে। অনন্ত তখন বললো, এই দেখো টেবিলে হাতের ছাপ। এটা যার হাতের ছাপ, সেই বইটি নিয়েছে।

ঢাকা ইমপিরিয়াল কলেজ · 2025

উত্তর

কোনো ঘটনার ব্যাখ্যার জন্য বাস্তবে অস্তিত্বশীল কারণই হলো বাস্তব কারণ।

উত্তর

সাময়িক সময়ের জন্য গৃহীত হওয়ার জন্য কাজ চালানো প্রকল্পকে সাময়িক প্রকল্প বলা হয়। কোনো বিষয়ে অনুসন্ধান কার্য পরিচালনার সহায়তার উদ্দেশ্যে উপস্থিত সময়ের জন্য পরীক্ষামূলকভাবে গৃহীত প্রকল্পকে কাজ চালানো প্রকল্প বলে। পরে কোনো উৎকৃষ্টতর প্রকল্পের সপক্ষে আমরা কাজ চালানো প্রকল্পকে বাতিল করতে পারি। দৃষ্টান্তস্বরূপ, বিদ্যুৎকে আমরা এক ধরনের তরল পদার্থ বলে ধারণা করে নিই যদি তাতে উপস্থিত সময়ের জন্য আমাদের অনুসন্ধান সুবিধা হয়।

উত্তর

'প্রকল্পকে অবশ্যই বাস্তব ঘটনা ভিত্তিক হতে হবে' উদ্দীপকে মায়ের বক্তব্যে এই শর্তের লঙ্ঘন ঘটেছে।প্রকল্প প্রণয়নকালে আমাদের বাস্তব ঘটনাবলির অভিজ্ঞতার ওপর নির্ভর করতে হয় এবং এমন একটি কারণ সম্বন্ধে আন্দাজ করতে হয় যার অস্তিত্ব প্রকৃতিতে থাকা সম্ভব। যা একেবারে অবাস্তব, এবং যার অস্তিত্ব সম্পর্কে কোনো প্রমাণ নেই এমন কিছুকে ঘটনার কারণ বলে ধারণা করা কখনই সঙ্গত হবে না। এরূপ প্রকল্প কখনই প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা দিতে পারে না। একটি শিশু হারিয়ে গেলে কেউ যদি ধারণা করে যে, শিশুটিকে ভূতে নিয়ে গিয়েছে, তাহলে কল্পিত কারণটি একটি বাস্তব কারণ নয়। কেননা, ভূত বলে কোনো বিষয়কে দেখি না বা এর অস্তিত্বও প্রমাণ করা যায় না।উদ্দীপকে দেখা যায়, অনন্ত তার ইংরেজি বইটি টেবিলে না পেয়ে খুঁজতে লাগলো। তার মায়ের কাছে জানতে চাইলে মা বললেন, মনে হয় বইটি ভূতে নিয়ে গেছে। মায়ের এই কথাটি বাস্তবতা বর্জিত। যা প্রকল্পের শর্তের লঙ্ঘন।

উত্তর

উদ্দীপকে অনন্তের বক্তব্যে প্রকল্পের সংকট উত্তরক দৃষ্টান্ত বা চরম দৃষ্টান্ত পরিলক্ষিত হয়েছে।প্রকল্প হলো কোনো ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ের জন্য প্রাথমিক আনুমানিক ধারণা। কিন্তু কোনো ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে প্রতিযোগী অনেক প্রকল্প সংকট তৈরি করে। ফলে ঘটনাটির প্রকৃত কারণ নির্ণয় করতে সমস্যা হয়। এ অবস্থায় যে ঘটনা বা দৃষ্টান্তের সাহায্যে এরূপ সংকটের সমাধান করে ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা যায় সেটিই হলো সংকট উত্তরক দৃষ্টান্ত।উদ্দীপকে বর্ণিত, অনন্ত তার ইংরেজি বইটি টেবিলে না পেয়ে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে অনন্ত টেবিলে হাতের একটি ছাপ দেখে বলে, এটা যার হাতের ছাপ, সেই বইটি নিয়েছে। এখানে 'হাতের ছাপ' হচ্ছে এমন একটি দৃষ্টান্ত যার মাধ্যমে সংকট নিরসন করে প্রকৃত কারণ উদ্ঘাটন সম্ভব হয়েছে। তাই হাতের ছাপকে এক্ষেত্রে সংকট উত্তরক দৃষ্টান্ত বা চরম দৃষ্টান্ত বলা যায়। ব্রিটিশ যুক্তিবিদ ফ্রান্সিস বেকন প্রথম সংকট উত্তরক দৃষ্টান্ত কথাটি ব্যবহার করেন। তিনি সংকট উত্তরক দৃষ্টান্তকে রাস্তার মোড়ে স্থাপিত পথনির্দেশক ফলকের সাথে তুলনা করেছেন।পরিশেষে বলা যায়, প্রকল্প সম্পর্কিত প্রতিটি ধারণা কোনো ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রকল্পের পর্যায়ের সাথে জড়িত এরূপ একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো সংকট উত্তরক দৃষ্টান্ত বা চরম দৃষ্টান্ত।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।