দৃশ্যকল্প-১ এ বৈধ প্রকল্পের কোন শর্ত ভঙ্গ করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: 'বৈধ প্রকল্প মূল ঘটনার সাথে প্রাসঙ্গিক হবে কিন্তু আত্মবিরোধী না'- দৃশ্যকল্প-১ এ প্রকল্পের এই শর্তটি অনুসরণ করা হয়নি।প্রাসঙ্গিকতা প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কোনো ঘটনাকে সহজভাবে ব্যাখ্যা করা এবং কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করার জন্য আমরা প্রকল্প প্রণয়ন করি। কাজেই যে ঘটনাকে ব্যাখ্যা করার জন্য আমরা প্রকল্প প্রণয়ন করি তাকে সেই ঘটনার সঙ্গে প্রাসঙ্গিক হতে হবে। প্রাসঙ্গিক না হলে ঘটনাটিকে ব্যাখ্যা করা বা কারণ নির্ণয় করা সম্ভব হবে না। পাশাপাশি প্রকল্প আত্মবিরোধী হতে পারবে না। কারণ প্রকল্প আত্মবিরোধী বলতে বোঝায়, ঘটনার জন্য গৃহীত প্রকল্প এবং আলোচ্য ঘটনা পরস্পরবিরোধী। তাই অপ্রাসঙ্গিক ও আত্মবিরোধী প্রকল্পের মাধ্যমে কোনো প্রকল্পকে প্রমাণ করা যায় না।দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, পুষ্টিকর খাবার খেয়ে ছেলেটি অসুস্থ হয়েছে। এটি অপ্রাসঙ্গিক ও আত্মবিরোধী প্রকল্প। কারণ পুষ্টিকর খাবার খাওয়ার সাথে অসুস্থ হওয়ার সম্পর্ক অপ্রাসঙ্গিক ও আত্মবিরোধী। তাই বলা যায়, 'বৈধ প্রকল্প মূল ঘটনার সাথে প্রাসঙ্গিক হবে কিন্তু আত্মবিরোধী হবে না'- দৃশ্যকল্প-১ এ প্রকল্পের এই শর্তটি অনুসরণ করা হয়নি।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ বৈধ প্রকল্পের কোন শর্ত ভঙ্গ করা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর