ঘটনা-২ এ পুষ্টিবিদ রিয়াদের ধারণাটি কি প্রকল্পের শর্তের সাথে সঙ্গতিপূর্ণ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: ঘটনা-২ এ পুষ্টিবিদ রিয়াদের ধারণাটি প্রকল্পের শর্তের সাথে সঙ্গতিপূর্ণ নয়। কেননা এখানে যে প্রকল্প করা হয়েছে সেটি প্রকল্পের শর্ত বিরোধী। বিভিন্ন ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য প্রকল্প প্রণয়ন করা হয়। প্রকল্প হলো ঘটনার কারণ সম্পর্কে একটি প্রাথমিক আনুমানিক ধারণা। কিন্তু যেকোনো আনুমানিক ধারণা প্রকল্প নয়। কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে গেলে কতকগুলো শর্ত পূরণ করতে হয় সেগুলোকে বৈধ প্রকল্পের শর্ত বলে। বৈধ প্রকল্পের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো প্রকল্প আত্মবিরোধী বা স্ববিরোধী হতে পারবে না। প্রকল্প আত্মবিরোধী বলতে বোঝায় ঘটনার জন্য গৃহীত প্রকল্প এবং ঘটনা পরস্পরবিরোধী। উদ্দীপকের 'ঘটনা-২' এ পুষ্টিবিদ রিয়াদ জনতার উদ্দেশ্যে সঠিক পরিমাণে পুষ্টিকর খাবার খেলে শারীরিক দুর্বলতা বেড়ে যেতে পারে বলে বক্তব্য প্রদান করেছেন। কিন্তু সঠিক পরিমাণে পুষ্টিকর খাবার খাওয়া এবং শারীরিক দুর্বলতা বেড়ে যাওয়া পরস্পরবিরোধী। কেননা, সঠিক পরিমাণে পুষ্টিকর খাবার খেলে শারীরিক দুর্বলতা কমে যায় এবং শরীরের শক্তি বৃদ্ধি পায়। তাই জনাব রিয়াদ যে বক্তব্য প্রদান করেছেন সেটি প্রকল্পের শর্ত অনুযায়ী বৈধ নয়। অর্থাৎ, রিয়াদ সাহেবের বক্তব্য বৈধ প্রকল্পের শর্ত লঙ্ঘন করেছে।তাই বলা যায়, ঘটনা-২ এ উল্লেখিত দৃষ্টান্ত প্রকল্পের শর্তের সুস্পষ্ট লঙ্ঘন। এ কারণে পুষ্টিবিদ রিয়াদের ধারণাটি প্রকল্পের শর্তের সাথে সাথে সঙ্গতিপূর্ণ নয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ঘটনা-২ এ পুষ্টিবিদ রিয়াদের ধারণাটি কি প্রকল্পের শর্তের সাথে সঙ্গতিপ…
উদ্দীপক
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর