দৃশ্যকল্প-১ এর নির্দেশিত বিষয়টি কী? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এর নির্দেশিত বিষয়টি হলো প্রকল্পের স্তর। আনুমানিক ধারণা বা প্রকল্প গঠন করার জন্য কতগুলো পর্যায় অতিক্রম করতে হয়, যেগুলোকে প্রকল্পের স্তর বলে। অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত প্রকল্পের কার্যাবলি বিভিন্ন ভাগে বিভক্ত এবং পর্যায়ক্রমে এটি অগ্রসর হয়। সবশেষে প্রকল্প থেকে গৃহীত সিদ্ধান্ত যদি বাস্তবের অনুরূপ হয় তাহলে প্রকল্পটি সত্য বলে প্রমাণিত হয় এবং তা তত্ত্বে পরিণত হয়। পরবর্তীতে এই তত্ত্ব অন্য কোনো ঘটনা ব্যাখ্যায় ভিত্তি হিসেবে কাজ করে। প্রকল্পের প্রকৃতি পর্যালোচনা করলে এর চারটি স্তর পাওয়া যায়। ১. বিষয় বা ঘটনার নিরীক্ষণ: প্রকল্প হলো একটি প্রাথমিক আনুমানিক ধারণা। বৈজ্ঞানিক আবিষ্কারসহ দৈনন্দিন বিভিন্ন ঘটনার প্রকৃত কারণ আবিষ্কারের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। প্রকল্পের প্রথম স্তর হলো নিরীক্ষণ। প্রকৃতিতে প্রতিনিয়ত বিভিন্ন ঘটনা ঘটছে। আমরা এসব ঘটনা প্রত্যক্ষ করে সে সম্পর্কে অভিজ্ঞতা লাভ করি। প্রাকৃতিক পরিবেশে ঘটনার এরূপ প্রত্যক্ষণই হলো নিরীক্ষণ। এমনিভাবে কোনো একটি ঘটনা ব্যাখ্যা করার জন্য আমরা প্রাকৃতিক ঘটনাবলি নিরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত অভিজ্ঞতা থেকে প্রকল্প গঠন করি। এরপর ঐ প্রকল্পের ওপর ভিত্তি করে অগ্রসর হই। অর্থাৎ নিরীক্ষণ থেকেই প্রকল্পের যাত্রা শুরু। ২. প্রাথমিক আনুমানিক ধারণা গঠন: প্রকল্পে আমরা নিরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত অভিজ্ঞতার ভিত্তিতে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করি। অর্থাৎ প্রাকৃতিক ঘটনার যথার্থ নিরীক্ষণের মাধ্যমে আমরা যেসব তথ্য পেয়ে থাকি তার মধ্যে প্রয়োজনীয় তথ্যের সন্নিবেশ ঘটিয়ে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করি। এভাবে গঠিত আনুমানিক ধারণাই হলো প্রকল্প। ৩. সিদ্ধান্ত গ্রহণ: প্রকল্পের ক্ষেত্রে প্রাকৃতিক ঘটনাবলির নিরীক্ষণ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করা হয়। এই আনুমানিক ধারণার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাই সিদ্ধান্ত হলো প্রকল্পের তৃতীয় স্তর। এরপর এই সিদ্ধান্তকে বাস্তবতার ভিত্তিতে যাচাই করা হয়। ৪. সিদ্ধান্ত যাচাইকরণ: সিদ্ধান্ত যাচাইকরণ হলো কোনো প্রকল্পের সর্বশেষ স্তর। এই স্তরে কোনো প্রকল্প সম্পর্কে গৃহীত সিদ্ধান্ত বাস্তবতার নিরীখে যাচাই করা হয়। যদি সিদ্ধান্তটি বাস্তবতার সাথে মিলে যায়, তাহলে তা সঠিক বলে বিবেচিত হবে। আর যদি সেটি বাস্তব বর্জিত হয়, তাহলে তা ত্রুটিপূর্ণ বলে বাতিল হয়ে যাবে এবং নতুন কোনো প্রকল্প গঠন করে আবার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তাই প্রকল্প সম্পর্কে গৃহীত সিদ্ধান্ত সঠিক নাকি ভ্রান্ত তা পরীক্ষা করাই হলো সিদ্ধান্ত যাচাইকরণ। তাই ঘটনার নিরীক্ষণ থেকে প্রকল্পের যাত্রা শুরু হয় এবং এটির ওপর ভিত্তি করে গঠিত হয় আনুমানিক ধারণা। আনুমানিক ধারণা থেকে গঠিত হয় সিদ্ধান্ত। আর সিদ্ধান্তের মূল্য নির্ণয় করা হয় যাচাইকরণের মাধ্যমে। এভাবে একটি প্রকল্প বাস্তব রূপ লাভ করে। প্রকল্পের জন্য প্রতিটি স্তরই গুরুত্বপূর্ণ। তবে যাচাইকরণের মাধ্যমে প্রকল্পের যথার্থতা আমাদের কাছে স্পষ্ট হয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এর নির্দেশিত বিষয়টি কী? ব্যাখ্যা করো।
উদ্দীপক
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর