শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কি প্রকল্পের সবগুলো স্তর পরিলক্ষিত হয়েছে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: হ্যাঁ, উদ্দীপকে প্রকল্পের সবগুলো স্তর পরিলক্ষিত হয়েছে।প্রকল্পের প্রথম স্তর হলো দেখা বা নিরীক্ষণ। একটি ঘটনাকে ব্যাখ্যা করার জন্য প্রাকৃতিক ঘটনাবলি প্রথমেই নিরীক্ষণ করতে হয়। অর্থাৎ নিরীক্ষণ থেকেই প্রকল্পের যাত্রা শুরু হয়। প্রকল্পের দ্বিতীয় স্তর হলো, প্রাথমিক আনুমানিক ধারণা গঠন। প্রাকৃতিক ঘটনার যথার্থ নিরীক্ষণের মাধ্যমে আমরা যেসব তথ্য পেয়ে থাকি তার মধ্যে প্রয়োজনীয় তথ্যের সন্নিবেশ ঘটিয়ে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করতে হয়। উদ্দীপকে বর্ণিত ঘটনায়, অসুস্থ রাহিন সাহেবকে দেখে ডাক্তার প্রাথমিকভাবে ধারণা করেন যে, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। অর্থাৎ ডাক্তার সাহেব নিরীক্ষণের আলোকে প্রাথমিক পর্যায়ে আনুমানিক ধারণা করেন।প্রকল্পের তৃতীয় স্তর হলো, নির্বাচন বা সিদ্ধান্ত গ্রহণ। এই স্তরে আনুমানিক ধারণার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গঠন করা হয়। প্রকল্পের চতুর্থ স্তর হলো- পরীক্ষণ বা সিদ্ধান্ত যাচাইকরণ। গৃহীত সিদ্ধান্ত সঠিক, না-কি ভ্রান্ত তা পরীক্ষা করাই হলো সিদ্ধান্তের যাচাইকরণ। উদ্দীপকের অসুস্থ রাহিন সাহেবের সমস্যা নির্ণয় করার জন্য ডাক্তার কতগুলো পরীক্ষা করতে বলেন। পরীক্ষার রিপোর্ট দেখে তিনি নিশ্চিত হন যে, রাহিন সাহেবের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এভাবেই উদ্দীপকে প্রকল্পের প্রতিটি স্তরসমূহ নির্দেশ করা হয়েছে।প্রকল্পের স্তর হলো চারটি। কোনো ঘটনার প্রকল্প করতে হলে এই চারটি স্তর অনুসরণ করা হয়। যার দৃষ্টান্ত উদ্দীপকে লক্ষ করা যায়। তাই বলা যায়, উদ্দীপকে প্রকল্পের সবগুলো স্তর পরিলক্ষিত হয়েছে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে কি প্রকল্পের সবগুলো স্তর পরিলক্ষিত হয়েছে? উত্তরের সপক্ষে য…

উদ্দীপক

রাহিন সাহেব অফিসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অফিসের সহকর্মীরা তাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যান। রাহিন সাহেবকে দেখে ডাক্তার প্রাথমিকভাবে ধারণা করেন যে, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। রাহিন সাহেবকে ডাক্তার কতগুলো পরীক্ষা করতে বললেন। পরীক্ষার রিপোর্টে দেখা যায় সত্যিই রাহিন সাহেবের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। ডাক্তার রিপোর্ট দেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেন।

সিলেট সরকারি মহিলা কলেজ · 2025

উত্তর

কোনো ঘটনায় প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিকভাবে যে আনুমানিক ধারণা করা হয় তাকে প্রকল্প (Hypothesis) বলে।

উত্তর

যখন কোনো বৈধ প্রকল্পের অভাবে ঘটনার সত্যতা নির্ণয় করা যায় না তখন কাজ চালানো প্রকল্পের প্রয়োজন হয়। কাজ চালানো প্রকল্প (Working Hypothesis) বলতে সাময়িকভাবে গৃহীত প্রকল্পকে বোঝায়। কোনো ঘটনা ব্যাখ্যা দেওয়ার জন্য বৈধ প্রকল্পের অভাবে সাময়িকভাবে প্রকল্প গ্রহণ করতে হয়। যাকে বলে কাজ চালানো প্রকল্প। এই প্রকল্পের ওপর ভিত্তি করেই বৈধ প্রকল্প পাওয়া যায়। তাই বলা যায়, একটি প্রকল্প বৈধ হওয়ার পূর্ব পর্যন্ত কাজ চালানো প্রকল্পের 'প্রয়োজনীয়তা অপরিসীম।

উত্তর

উদ্দীপকে প্রকল্পের বিষয়টি প্রতিফলিত হয়েছে।উদ্দীপকে বর্ণিত, রাহিন সাহেব অফিসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অফিসের সহকর্মীরা তাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যান। রাহিন সাহেবকে দেখে ডাক্তার প্রাথমিকভাবে ধারণা করেন যে, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। ডাক্তার সাহেবের এই প্রাথমিক ধারণা প্রকল্পের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কারণ কোনো ঘটনাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য যে প্রাথমিক আনুমানিক ধারণা করা হয় তাকে প্রকল্প বলে।প্রকল্পের প্রকৃতি বা বৈশিষ্ট্য হলো- এটি সাময়িকভাবে গৃহীত এক প্রকার আনুমানিক ধারণা। এ ধারণা সত্য হতে পারে, আবার মিথ্যাও হতে পারে। প্রকল্প কোনো ঘটনা বা বিষয়কে ব্যাখ্যা করার জন্য করা হয়ে থাকে। তাই প্রকল্প হয় সুস্পষ্ট, বাস্তবভিত্তিক এবং যৌক্তিক ও প্রাকৃতিক নিয়মের অনুসারী। প্রকল্প হয় প্রাসঙ্গিক ও পরীক্ষণাত্মক বা পরীক্ষামূলকভাবে সমর্থনযোগ্য। পাশাপাশি প্রকল্প হয় সুনির্দিষ্টি, যাচাইযোগ্য ও বাস্তব কারণসম্পন্ন। এ কারণে অনেক বিজ্ঞানী প্রকল্পকে সুসঙ্গত, বৈধ এবং বিজ্ঞানসম্মত প্রক্রিয়া বলে অভিহিত করেছেন।

উত্তর

হ্যাঁ, উদ্দীপকে প্রকল্পের সবগুলো স্তর পরিলক্ষিত হয়েছে।প্রকল্পের প্রথম স্তর হলো দেখা বা নিরীক্ষণ। একটি ঘটনাকে ব্যাখ্যা করার জন্য প্রাকৃতিক ঘটনাবলি প্রথমেই নিরীক্ষণ করতে হয়। অর্থাৎ নিরীক্ষণ থেকেই প্রকল্পের যাত্রা শুরু হয়। প্রকল্পের দ্বিতীয় স্তর হলো, প্রাথমিক আনুমানিক ধারণা গঠন। প্রাকৃতিক ঘটনার যথার্থ নিরীক্ষণের মাধ্যমে আমরা যেসব তথ্য পেয়ে থাকি তার মধ্যে প্রয়োজনীয় তথ্যের সন্নিবেশ ঘটিয়ে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করতে হয়। উদ্দীপকে বর্ণিত ঘটনায়, অসুস্থ রাহিন সাহেবকে দেখে ডাক্তার প্রাথমিকভাবে ধারণা করেন যে, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। অর্থাৎ ডাক্তার সাহেব নিরীক্ষণের আলোকে প্রাথমিক পর্যায়ে আনুমানিক ধারণা করেন।প্রকল্পের তৃতীয় স্তর হলো, নির্বাচন বা সিদ্ধান্ত গ্রহণ। এই স্তরে আনুমানিক ধারণার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গঠন করা হয়। প্রকল্পের চতুর্থ স্তর হলো- পরীক্ষণ বা সিদ্ধান্ত যাচাইকরণ। গৃহীত সিদ্ধান্ত সঠিক, না-কি ভ্রান্ত তা পরীক্ষা করাই হলো সিদ্ধান্তের যাচাইকরণ। উদ্দীপকের অসুস্থ রাহিন সাহেবের সমস্যা নির্ণয় করার জন্য ডাক্তার কতগুলো পরীক্ষা করতে বলেন। পরীক্ষার রিপোর্ট দেখে তিনি নিশ্চিত হন যে, রাহিন সাহেবের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এভাবেই উদ্দীপকে প্রকল্পের প্রতিটি স্তরসমূহ নির্দেশ করা হয়েছে।প্রকল্পের স্তর হলো চারটি। কোনো ঘটনার প্রকল্প করতে হলে এই চারটি স্তর অনুসরণ করা হয়। যার দৃষ্টান্ত উদ্দীপকে লক্ষ করা যায়। তাই বলা যায়, উদ্দীপকে প্রকল্পের সবগুলো স্তর পরিলক্ষিত হয়েছে।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।