দৃশ্যকল্প-১ এ বর্ণিত বিষয়টিতে প্রকল্পের কোন দিকটিকে উপস্থাপন করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ বর্ণিত বিষয়টি প্রকল্পের শর্তের দিকটিকে উপস্থাপন করা হয়েছে। কেননা মনির সাহেবের প্রতিবেশীরা যে প্রকল্প করেছে সেখানে তারা বৈধ প্রকল্পের শর্ত লঙ্ঘন করেছে।প্রকল্প প্রাথমিক আনুমানিক ধারণা হলেও যেকোনো প্রাথমিক আনুমানিক ধারণা প্রকল্প নয়। কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে গেলে কতকগুলো শর্ত পূরণ করতে হয় যেগুলোকে বৈধ প্রকল্পের শর্ত বলা হয়। বৈধ প্রকল্পের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো প্রকল্পকে বাস্তব কারণভিত্তিক হতে হয়। কেননা বাস্তবে পাওয়া যায় না এমন কোনো প্রকল্প দিয়ে ঘটনার সার্বিক কারণ নির্ণয় করা যায় না।উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বর্ণিত, মনির সাহেবের পাঁচ বছরের ছেলে হঠাৎ হারিয়ে যায়। তখন তার প্রতিবেশীরা বলে, ভূতে নিয়ে গেছে। কিন্তু বাস্তবে ভূতকে পাওয়া যায় না। অর্থাৎ, মনির সাহেবের ছেলেকে না পাওয়ার কারণ হিসেবে প্রতিবেশীরা ভূতে নিয়ে গেছে বলে যে প্রকল্প করেছে সেটি বাস্তবসম্মত নয়। আর প্রতিবেশীদের ধারণা বাস্তবসম্মত না হওয়ার কারণে সেটি বৈধ প্রকল্পের শর্ত লঙ্ঘন করেছে। তাই বলা যায়, দৃশ্যকল্প-১ এ বর্ণিত বিষয়টিতে প্রকল্পের শর্তের দিকটিকে উপস্থাপন করা হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ বর্ণিত বিষয়টিতে প্রকল্পের কোন দিকটিকে উপস্থাপন করা হয়…
উদ্দীপক
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর