দৃশ্যকল্প-১-এ প্রকল্পের কোন প্রমাণ প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ প্রকল্পের সংকট উত্তরক দৃষ্টান্ত প্রতিফলিত হয়েছে। ব্যাখ্যা করা হলো- প্রকল্প হলো একটি প্রাথমিক আনুমানিক ধারণা। কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য যে প্রাথমিক আনুমানিক ধারণা করা হয় তাকে প্রকল্প বলে। প্রকল্প প্রাথমিক আনুমানিক ধারণা হলেও যেকোনো প্রাথমিক আনুমানিক ধারণা প্রকল্প নয়। কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে গেলে কতকগুলো শর্ত পূরণ করতে হয় যেগুলোকে বৈধ প্রকল্পের শর্ত বলা হয়। বৈধ প্রকল্পের ক্ষেত্রে দেখা যায় যে, কোনো একটি ঘটনার জন্য একাধিক বৈধ প্রকল্প প্রণয়ন করা যায়। অর্থাৎ, কোনো একটি ঘটনার কারণ নির্ণয়ে একাধিক বৈধ প্রকল্প প্রণয়ন করা যায়। অথচ যথার্থ প্রকল্প একমাত্র প্রকল্প বিধায় কোনো ঘটনার জন্য একটি প্রকল্প বেছে নিতে হয়। এই অবস্থায় কোনো একটি বিশেষ ঘটনা বা দৃষ্টান্ত প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্যকার সংকট নিরসনে এগিয়ে আসে। যে ঘটনা বা দৃষ্টান্তের মাধ্যমে প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্যকার সংকট নিরসন করা যায় তাকে সংকট উত্তরক দৃষ্টান্ত বলে। তেমনি উদ্দীপকের 'দৃশ্যকল্প-১' এ তিথি দুটি সাদা জিনিসের মধ্যে বিশেষ একটি পরীক্ষণের মাধ্যমে সার্বিক বস্তুটি নির্ণয় করতে সক্ষম হয়েছে। তাই 'দৃশ্যকল্প-১' দ্বারা সংকট উত্তরক দৃষ্টান্ত নির্দেশিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১-এ প্রকল্পের কোন প্রমাণ প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজশাহী সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর