"উদ্দীপকে যে শর্তটির ইঙ্গিত রয়েছে তা বৈধ প্রকল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত”- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে প্রাসঙ্গিকতা শর্তটি লঙ্ঘিত হয়েছে, তা বৈধ প্রকল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ শর্ত।বৈধ প্রকল্পের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো প্রাসঙ্গিকতা। কোনো ঘটনাকে সহজ-সরলভাবে ব্যাখ্যা করা এবং কার্যকারণ আবিষ্কার করার জন্য প্রকল্প প্রণয়ন করা হয়। কাজেই যে ঘটনাকে ব্যাখ্যা করার জন্য আমরা প্রকল্প প্রণয়ন করি তাকে সেই ঘটনার সাথে প্রাসঙ্গিক হতে হবে। প্রাসঙ্গিক না হলে ঘটনাকে ব্যাখ্যা করা বা কারণ নির্ণয় করা সম্ভব হয় না। আর এক্ষেত্রে প্রকল্পটি অবৈজ্ঞানিক ব্যাখ্যা বলে বিবেচিত হবে। প্রাসঙ্গিক ব্যাখ্যা ছাড়া প্রকল্পের কোনো ভিত্তি থাকে না। যেমন: উদ্দীপকে শীলার বক্তব্যটি অপ্রাসঙ্গিক ও ভিত্তিহীন। কেননা, চীনের ছাত্র ধর্মঘটের কারণে বাংলাদেশের সুমী স্কুলে অনুপস্থিত থাকার কোনো সম্পর্ক নেই।এখানে অপ্রাসঙ্গিক দৃষ্টান্ত টেনে আনা হয়েছে। যা বৈধ প্রকল্পের গুরুত্বপূর্ণ শর্ত প্রাসঙ্গিকতা লঙ্ঘিত হয়েছে।পরিশেষে বলা যায়, একটি প্রকল্পকে বৈধ হতে হলে অবশ্যই প্রাসঙ্গিক হতে হয়। তা না হলে এটা অবৈধ প্রকল্প হিসেবে গণ্য হবে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
"উদ্দীপকে যে শর্তটির ইঙ্গিত রয়েছে তা বৈধ প্রকল্পের জন্য অত্যন্ত গুর…
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর