শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কামাল সাহেবের চোর শনাক্তকরণের চেষ্টা নে ধারণার ইঙ্গিত বহন করে তার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে কামাল সাহেবের চোর শনাক্তকরণের চেষ্টা 'প্রকল্প'-এর ইঙ্গিত বহন করে। কোনো একটি ঘটনার কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করতে গিয়ে সাময়িক আন্দাজ বা আনুমানিক ধারণা করাকে প্রকল্প বলে। প্রকল্পের প্রয়োজনীয়তা নিচে তুলে ধরা হলো- প্রথমত, ব্যবহারিক জীবনে প্রকল্পের ব্যবহার অপরিহার্য। প্রতিনিয়ত আমাদের জীবনে বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে। কিন্তু সব ঘটনার কারণ আমরা জানতে পারি না। এরূপ ঘটনার কারণ সম্বন্ধে আমরা আন্দাজ করি বা আনুমানিক ধারণা করি। একটা সময় প্রকল্প প্রণয়নের মাধ্যমেই তার কারণ আমরা আবিষ্কার করে ফেলি। দ্বিতীয়ত, আরোহ অনুমানে প্রকল্পের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বৈজ্ঞানিক আরোহের উদ্দেশ্য হলো ঘটনাবলির মধ্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে তাদেরকে ব্যাখ্যা দেওয়া। কিন্তু প্রকৃতিতে ঘটনাবলি খুবই জটিল অবস্থায় থাকে। তাই ঘটনার কারণ খুঁজে বের করা সম্ভব হয় না। সেজন্য যথার্থ কারণ আবিষ্কারের আগে কারণ সম্বন্ধে একটি প্রকল্প প্রণয়ন করতে হয়। তৃতীয়ত, প্রকল্প বৈজ্ঞানিক অনুসন্ধানের পথ সুগম করে- ঘটনাবলির মধ্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের উদ্দেশ্যে বৈজ্ঞানিক গবেষণা চালাতে গিয়ে একজন বিজ্ঞানী প্রকল্প প্রণয়নের মাধ্যমেই অগ্রসর হন। চতুর্থত, প্রকল্প ব্যাখ্যাদানের সহায়ক। প্রকল্প হচ্ছে ব্যাখ্যাদানের একটি প্রচেষ্টা। কোনো একটি ঘটনাকে ব্যাখ্যা দেওয়ার অর্থই হলো তার সাথে যুক্ত কার্যকারণ নিয়মটি আবিষ্কার করা। কিন্তু ঘটনাবলির কারণ আবিষ্কার একটি জটিল প্রক্রিয়া। তাই আমরা ব্যাখ্যাদানের প্রথম পদক্ষেপ হিসেবে প্রকল্প প্রণয়ন করি।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে কামাল সাহেবের চোর শনাক্তকরণের চেষ্টা নে ধারণার ইঙ্গিত বহন …

উদ্দীপক

কামাল সাহেবের অফিসের ল্যাপটপটি চুরি হয়েছে। তিনি সন্দেহভাজন অফিসের সবাইকে জিজ্ঞাসা করে সদুত্তর না পেয়ে পুলিশের সাহায্য নিলেন। পুলিশ এসে টেবিলে হাতের ছাপ পরীক্ষা করে প্রকৃত চোর শনাক্ত করতে সক্ষম হলেন।

Comilla · 2025

উত্তর

কোনো বৈধ প্রকল্পের অভাবে সাময়িকভাবে কাজ চালিয়ে নেওয়ার জন্য যে প্রকল্প প্রণয়ন করা হয় তাকে কাজ চালানো প্রকল্প বলে।

উত্তর

প্রকল্প হলো একটি আনুমানিক ধারণা। কোনো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য এটি প্রণয়ন করা হয়। একটি ঘটনার জন্য গৃহীত প্রকল্পের যথার্থতা প্রমাণিত হয় যাচাইকরণের মাধ্যমে। যাচাইকরণের মাধ্যমে প্রমাণিত হলে প্রকল্পটি যথার্থ বলে গৃহীত হয়। আর যাচাইকরণের মাধ্যমে প্রমাণিত না হলে সংশ্লিষ্ট প্রকল্পটি বাতিল করে অন্য প্রকল্প গৃহীত হয়। তাই প্রকল্পকে যাচাইযোগ্য হতে হয়।

উত্তর

উদ্দীপকে কামাল সাহেবের চোর শনাক্তকরণের চেষ্টা 'প্রকল্প'-এর ইঙ্গিত বহন করে। কোনো একটি ঘটনার কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করতে গিয়ে সাময়িক আন্দাজ বা আনুমানিক ধারণা করাকে প্রকল্প বলে। প্রকল্পের প্রয়োজনীয়তা নিচে তুলে ধরা হলো- প্রথমত, ব্যবহারিক জীবনে প্রকল্পের ব্যবহার অপরিহার্য। প্রতিনিয়ত আমাদের জীবনে বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে। কিন্তু সব ঘটনার কারণ আমরা জানতে পারি না। এরূপ ঘটনার কারণ সম্বন্ধে আমরা আন্দাজ করি বা আনুমানিক ধারণা করি। একটা সময় প্রকল্প প্রণয়নের মাধ্যমেই তার কারণ আমরা আবিষ্কার করে ফেলি। দ্বিতীয়ত, আরোহ অনুমানে প্রকল্পের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বৈজ্ঞানিক আরোহের উদ্দেশ্য হলো ঘটনাবলির মধ্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে তাদেরকে ব্যাখ্যা দেওয়া। কিন্তু প্রকৃতিতে ঘটনাবলি খুবই জটিল অবস্থায় থাকে। তাই ঘটনার কারণ খুঁজে বের করা সম্ভব হয় না। সেজন্য যথার্থ কারণ আবিষ্কারের আগে কারণ সম্বন্ধে একটি প্রকল্প প্রণয়ন করতে হয়। তৃতীয়ত, প্রকল্প বৈজ্ঞানিক অনুসন্ধানের পথ সুগম করে- ঘটনাবলির মধ্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের উদ্দেশ্যে বৈজ্ঞানিক গবেষণা চালাতে গিয়ে একজন বিজ্ঞানী প্রকল্প প্রণয়নের মাধ্যমেই অগ্রসর হন। চতুর্থত, প্রকল্প ব্যাখ্যাদানের সহায়ক। প্রকল্প হচ্ছে ব্যাখ্যাদানের একটি প্রচেষ্টা। কোনো একটি ঘটনাকে ব্যাখ্যা দেওয়ার অর্থই হলো তার সাথে যুক্ত কার্যকারণ নিয়মটি আবিষ্কার করা। কিন্তু ঘটনাবলির কারণ আবিষ্কার একটি জটিল প্রক্রিয়া। তাই আমরা ব্যাখ্যাদানের প্রথম পদক্ষেপ হিসেবে প্রকল্প প্রণয়ন করি।

উত্তর

উদ্দীপকে 'হাতের ছাপ'-এর বিষয়টি প্রকল্প প্রমাণের 'নির্ধারক দৃষ্টান্ত'-এর ইঙ্গিত করে। নির্ধারক দৃষ্টান্তকে সংকট উত্তরক বা চরম দৃষ্টান্তও বলে। যে দৃষ্টান্ত একটি প্রকল্পকে ঘটনার কারণ হিসেবে প্রমাণ করে এবং অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রকল্পকে অপ্রমাণ করতে সাহায্য করে তাকেই 'সংকট উত্তরক দৃষ্টান্ত বা চরম দৃষ্টান্ত' বলে। কোনো ঘটনাকে ব্যাখ্যা দেওয়ার জন্যই প্রকল্প প্রণয়ন করা হয়। কিন্তু অনেক সময় একটি ঘটনাকে ব্যাখ্যা দিতে গিয়ে একাধিক প্রকল্প তৈরি করা যায়। এমতাবস্থায় কোনটি সত্য ও কোনটি মিথ্যা প্রমাণ করা কষ্টকর হয়ে দাঁড়ায়। তখন একটি নির্ধারক দৃষ্টান্তের প্রয়োজন হয়, দৃষ্টান্তটি ঘটনার ব্যাখ্যাকারী হিসেবে একটি প্রকল্পকে প্রমাণ করে এবং অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রকল্পকে অপ্রমাণ করে। উদ্দীপকে কামাল সাহেবের অফিসের ল্যাপটপটি চুরি হয়ে যায় এবং সে অফিসের সবাইকে সন্দেহ করে। কিন্তু কে প্রকৃত চোর তা শনাক্ত করা তার জন্য কষ্টসাধ্য হয়ে যায়। এমতাবস্থায় কামাল সাহেব পুলিশের সাহায্য নেন এবং পুলিশ এসে 'হাতের ছাপ' পরীক্ষা করে প্রকৃত 'চোর শনাক্ত করে। এখানে হাতের ছাপ সংকট উত্তরক দৃষ্টান্ত হিসেবে কাজ করেছে।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।