শেয়ারFacebookWhatsApp

ঘটনা-১ তোমার পাঠ্যের আলোকে ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের ঘটনা-১ এর মাধ্যমে প্রকল্প প্রমাণের সংকট উত্তরক দৃষ্টান্তকে নির্দেশ করেছে। কেননা নির্দেশনা বোর্ড দেখে পরীক্ষার কক্ষ খুঁজে পাওয়ার বিষয়টি সংকট উত্তরক দৃষ্টান্ত প্রকল্প প্রমাণে সহায়তা করেছে। প্রকল্প হলো একটি প্রাথমিক আনুমানিক ধারণা। কোনো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য এটি প্রণয়ন করা হয়। কিন্তু অনেক সময় দেখা যায়, কোনো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য একাধিক প্রকল্প প্রণয়ন করা যায়। এক্ষেত্রে সঠিক প্রকল্প নির্ণয় করা একটি কঠিন ব্যাপার হয়ে যায়। কেননা প্রতিটি প্রকল্পই বৈধ প্রকল্প হিসেবে আবির্ভূত হয়। এ অবস্থায় কোনো একটি বিশেষ ঘটনা বা দৃষ্টান্ত প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্যকার সংকট নিরসনে সাহায্য করে। যার মাধ্যমে প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্যকার সংকট নিরসন করা হয় তাকে সংকট উত্তরক দৃষ্টান্ত বলে। উদ্দীপকের ঘটনা-১ এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে মাধবীর পরীক্ষার কক্ষ খুঁজে পেতে নির্দেশনা বোর্ড পরীক্ষার কক্ষ খুঁজে পেতে সাহায্য করেছে। অতএব, উদ্দীপকের ঘটনা-১ নির্দেশনা বোর্ড-এর মাধ্যমে সংকট উত্তরক দৃষ্টান্ত নির্দেশিত হয়েছে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

ঘটনা-১ তোমার পাঠ্যের আলোকে ব্যাখ্যা কর।

উদ্দীপক

ঘটনা-১: বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে গিয়ে মাধবীর পরীক্ষার কক্ষ খুঁজে পেতে সমস্যা হচ্ছিল। এমন সময় সামনে নির্দেশনা বোর্ড দেখে সে পরীক্ষার কক্ষ খুঁজে পেল। ঘটনা-২: নিউটন গাছ থেকে আপেল নিচে পড়া দেখে সিদ্ধান্ত নিলেন যে, পৃথিবীর আকর্ষণ শক্তির কারণেই আপেল নিচে পড়েছে।

Jessore · 2025

উত্তর

কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিকভাবে যে আনুমানিক ধারণা করা হয় তাকে প্রকল্প বলে।

উত্তর

ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য প্রকল্প প্রণয়ন করা হয়। প্রকল্প যদি আত্মবিরোধী হয় তাহলে ওই প্রকল্প দিয়ে ঘটনার কারণ নির্ণয় করা যায় না। প্রকল্প আত্মবিরোধী বলতে বোঝায় ঘটনার জন্য গৃহীত প্রকল্প এবং ঘটনা পরস্পরবিরোধী। অর্থাৎ আত্মবিরোধী প্রকল্প দিয়ে ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা যায় না বিধায় প্রকল্প-আত্মবিরোধী হতে পারে না।

উত্তর

উদ্দীপকের ঘটনা-১ এর মাধ্যমে প্রকল্প প্রমাণের সংকট উত্তরক দৃষ্টান্তকে নির্দেশ করেছে। কেননা নির্দেশনা বোর্ড দেখে পরীক্ষার কক্ষ খুঁজে পাওয়ার বিষয়টি সংকট উত্তরক দৃষ্টান্ত প্রকল্প প্রমাণে সহায়তা করেছে। প্রকল্প হলো একটি প্রাথমিক আনুমানিক ধারণা। কোনো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য এটি প্রণয়ন করা হয়। কিন্তু অনেক সময় দেখা যায়, কোনো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য একাধিক প্রকল্প প্রণয়ন করা যায়। এক্ষেত্রে সঠিক প্রকল্প নির্ণয় করা একটি কঠিন ব্যাপার হয়ে যায়। কেননা প্রতিটি প্রকল্পই বৈধ প্রকল্প হিসেবে আবির্ভূত হয়। এ অবস্থায় কোনো একটি বিশেষ ঘটনা বা দৃষ্টান্ত প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্যকার সংকট নিরসনে সাহায্য করে। যার মাধ্যমে প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্যকার সংকট নিরসন করা হয় তাকে সংকট উত্তরক দৃষ্টান্ত বলে। উদ্দীপকের ঘটনা-১ এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে মাধবীর পরীক্ষার কক্ষ খুঁজে পেতে নির্দেশনা বোর্ড পরীক্ষার কক্ষ খুঁজে পেতে সাহায্য করেছে। অতএব, উদ্দীপকের ঘটনা-১ নির্দেশনা বোর্ড-এর মাধ্যমে সংকট উত্তরক দৃষ্টান্ত নির্দেশিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের ঘটনা-২ এ নির্দেশিত বিষয়টি প্রকল্পকে নির্দেশ করে-নিচে প্রকল্পের স্তরসমূহ বিশ্লেষণ করা হলো- কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিকভাবে গৃহীত আনুমানিক ধারণা হলো প্রকল্প। প্রকল্প আনুমানিক ধারণা হলেও প্রকল্পের জন্য কতকগুলো স্তর অতিক্রম করতে হয়, সেগুলো হলো- ১. ঘটনার নিরীক্ষণ কোনো 'বিষয়ে প্রকল্প প্রণয়ন করতে হলে প্রথমে প্রয়োজন ঘটনা নিরীক্ষণ করা। কেননা ঘটনা নিরীক্ষণ না করে সে সম্পর্কে কোনো ধারণা গঠন করা যায় না। আমরা ঘটনা নিরীক্ষণের অভিজ্ঞতা থেকেই প্রকল্প গঠন করি। তাই ঘটনার নিরীক্ষণ প্রকল্পের প্রথম স্তর। ২. আনুমানিক ধারণা গঠন প্রকল্পের ক্ষেত্রে দেখা যায়, নিরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত অভিজ্ঞতার মাধ্যমে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করা হয়। অর্থাৎ, ঘটনার নিরীক্ষণ থেকে আমরা যেসব তথ্য পেয়ে থাকি, সেসব তথ্যের মধ্যে থেকে প্রয়োজনীয় তথ্যের সন্নিবেশ ঘটিয়ে আমরা প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করি। তাই প্রাথমিক আনুমানিক ধারণা প্রকল্পের দ্বিতীয় পর্যায়। ৩. সিদ্ধান্ত গ্রহণ: প্রকল্পের তৃতীয় পর্যায় বা স্তর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যথাযথভাবে আনুমানিক ধারণা গঠন করতে হয়। কারণ সিদ্ধান্ত গ্রহণ না করে কোনোভাবেই যাচাই-প্রক্রিয়া সম্পন্ন করা যায় না। ৪. যাচাইকরণ: যাচাইকরণ প্রকল্পের সর্বশেষ স্তর। এখানে গৃহীত সিদ্ধান্তটি বাস্তবতার নিরিখে যাচাই করা হয়। সিদ্ধান্তটি বাস্তবের অনুরূপ হলে সঠিক হয়। আর বাস্তবতার বিরোধী হলে প্রকল্পটি বাতিল বলে গণ্য হয়। পরিশেষে বলা যায়, কোনো প্রকল্পের জন্য চারটি স্তর যথাযথভাবে অনুসরণ করতে হয়। উদ্দীপকের ঘটনা-২ এ নিউটন গাছ থেকে আপেল নিচে পড়া দেখে সিদ্ধান্ত নিলেন যে, পৃথিবীর আকর্ষণ শক্তির কারণেই আপেল নিচে পড়েছে। এখানে প্রকল্প স্তরের বিষয়গুলো নির্দেশিত হয়েছে।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।