উদ্দীপকে উল্লিখিত দৃশ্যপট-১ এ রতন সাহেব প্রকল্প প্রণয়নে কোনো শর্ত লঙ্ঘন করেছেন কি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দৃশ্যপট-১ এ রতন সাহেব প্রকল্প প্রণয়নে প্রকল্পকে অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে। এ শর্তটি লঙ্ঘন করেছেন। প্রকল্প হলো একটি প্রাথমিক আনুমানিক ধারণা। কিন্তু যেকোনো আনুমানিক' ধারণাকে প্রকল্প হিসেবে অভিহিত করা যায় না। প্রকল্পকে বৈধ হতে হলে কয়েকটি শর্ত অনুসরণ করতে হয়। এর মধ্যে একটি হলো প্রকল্পকে অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে। কারণ অনির্দিষ্ট বা অস্পষ্ট প্রকল্পের মাধ্যমে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা সম্ভব নয়। আর কার্যকারণ সম্পর্ক নির্ভরযোগ্য না হলে সেই প্রকল্প ব্যর্থ বলে প্রমাণিত হয়। উদ্দীপকের দৃশ্যপট-১ এ রতন সাহেব বাসায় ফেরার পর পকেটে রাখা মোবাইল ফোন না পেয়ে তিনি ধারণা করলেন, মোবাইল ফোনটি অফিসের টেবিলে রয়ে গেছে। এখানে রতন সাহেবের ধারণাটি বৈধ প্রকল্পের শর্ত বিরোধী। কেননা তার ধারণাটি বৈধ প্রকল্পের শর্ত অনুযায়ী সুনির্দিষ্ট নয়। আর ধারণা সুনির্দিষ্ট না হলে প্রকল্পও নিশ্চিত হয় না। সুতরাং দৃশ্যপট-১ এ রতন সাহেব প্রকল্প প্রণয়নে। 'প্রকল্পটি সুনির্দিষ্ট হতে হবে এ শর্তটি লঙ্ঘন করেছেন।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দৃশ্যপট-১ এ রতন সাহেব প্রকল্প প্রণয়নে কোনো শর্ত ল…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর