দৃশ্যপট-২ এ মাহমুদ সাহেবের ধারণাটি কি প্রকল্পের শর্তে সাথে সংগতিপূর্ণ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের দৃশ্যপট-২ এ মাহমুদ সাহেবের ধারণাটি প্রকল্পের শর্তের সাথে সংগতিপূর্ণ নয়। এটি বৈধ প্রকল্পের যাচাইযোগ্য হওয়ার শর্ত ভঙ্গ করেছে। কারণ এটি একটি আত্মবিরোধী প্রকল্প। বিভিন্ন ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য প্রকল্প প্রণয়ন করা হয়। প্রকল্প হলো ঘটনার কারণ সম্পর্কে একটি প্রাথমিক আনুমানিক ধারণা। কিন্তু যেকোনো আনুমানিক ধারণা প্রকল্প নয়। কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে হলে কতকগুলো শর্ত পূরণ করতে হয় সেগুলোকে বলে বৈধ প্রকল্পের শর্ত। বৈধ প্রকল্পের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো প্রকল্প স্ববিরোধী বা আত্মবিরোধী হতে পারবে না। প্রকল্প আত্মবিরোধী হলে ঘটনার জন্য গৃহীত প্রকল্প এবং ঘটনা পরস্পর বিরোধী। অর্থাৎ প্রকল্পের যাচাইযোগ্যতার ওপর নির্ভর করে প্রকল্পের গ্রহণযোগ্যতা। তাই প্রকল্পের প্রধান শর্ত হচ্ছে যাচাইযোগ্যতা। প্রকল্পকে হয় প্রত্যক্ষভাবে, না হয় পরোক্ষভাবে যাচাইযোগ্য হতে হবে। তা না হলে প্রকল্প যথার্থ বা বৈধ হবে না। উদ্দীপকের দৃশ্যপট-২ এ প্রচুর পরিমাণে মিষ্টি খাওয়ার জন্য তার ডায়াবেটিস সেরে গেছে- মাহমুদ সাহেবের এ ধারণাটি একটি আত্মবিরোধী প্রকল্প। 'কেননা মিষ্টি খেলে ডায়াবেটিস কখনো সেরে যায় না বরং আরও বেড়ে যায়। তাই এটি একটি আত্মবিরোধী প্রকল্প, যা যাচাইযোগ্য নয় এবং এটি বৈধ প্রকল্পের শর্তের সাথে সংগতিপূর্ণ নয়। সুতরাং দৃশ্যপট-২ এর প্রকল্পটি বৈধ প্রকল্পের সাথে সংগতিপূর্ণ নয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যপট-২ এ মাহমুদ সাহেবের ধারণাটি কি প্রকল্পের শর্তে সাথে সংগতিপূর…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর