দৃশ্যকল্প-১ এ প্রকল্পের কোন বিষয়টি নির্দেশিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর মাধ্যমে প্রকল্পের সংকট উত্তরক দৃষ্টান্তের বিষয়টি নির্দেশিত হয়েছে। কেননা এখানে আলমারিতে হাতে ছাপ দেখার বিষয়টি একটি সংকট উত্তরক দৃষ্টান্ত। কোনো ঘটনার কারণ অনুমানের জন্য প্রাথমিক আনুমানিক ধারণা হলো প্রকল্প। কিন্তু যেকোনো আনুমানিক ধারণা প্রকল্প নয়, কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে গেলে কতকগুলো শর্ত পালন করতে হয়। প্রকল্পের শর্তগুলো অনুসরণ করে প্রকল্প প্রণয়ন করলে তাকে বৈধ প্রকল্প বলা হয়। এমন অনেক ঘটনা আছে যেগুলোর ক্ষেত্রে একাধিক বৈধ প্রকল্প প্রণয়ন করা যায়। এ অবস্থায় সঠিক প্রয়োগ নির্ণয় করা একটি কঠিন ব্যাপার হয়ে যায়। কেননা একটি প্রকল্পকে নির্ধারণ করলে অন্য একটি প্রকল্প এসে প্রতিযোগিতার সৃষ্টি করে। ফলে প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্য থেকে সঠিক প্রকল্পটি নির্ণয় করার ক্ষেত্রে একটি সংকট তৈরি হয়। এ অবস্থায় কোনো একটি ঘটনা বা দৃষ্টান্ত প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্যকার সংকট নিরসনে এগিয়ে আসে তাকে সংকট উত্তরক দৃষ্টান্ত বলে। উদ্দীপকে অফিসের আলমারি থেকে টাকা না পাওয়ার পিছনে অনেক কারণের মধ্যে আলমারিতে হাতের ছাপ প্রকৃত দোষীকে চিহ্নিত করে সংকট নিরসন করছে। তাই উদ্দীপকের দৃশ্যকল্প-১ প্রকল্পের সংকট উত্তরক দৃষ্টান্ত নির্দেশিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ প্রকল্পের কোন বিষয়টি নির্দেশিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর