দৃষ্টান্ত-১ প্রকল্পের কোন বিষয়কে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ কাজ চালানো প্রকল্পকে নির্দেশ করে। কেননা এখানে সাময়িক কাজ চালিয়ে নেওয়ার জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। কোনো অভিনব ঘটনাকে ব্যাখ্যা দেওয়ার উদ্দেশ্য কোনো বৈধ প্রকল্পের অভাবে আমরা সাময়িকভাবে কাজ বন্ধ না রেখে কাজকে চালিয়ে নেয়ার স্বার্থে যে প্রকল্প প্রণয়ন করা হয় তাকেই কাজ চালানো প্রকল্প বা সাময়িক প্রকল্প বলে। এরূপ প্রকল্প সত্য হওয়ার সম্ভাবনা খুবই কম। অর্থাৎ অনুসন্ধান কাজটিকে বন্ধ না রেখে চালিয়ে যাওয়ার জন্য এ প্রকল্পের সাহায্য গ্রহণ করতে হয়। এ ধরনের প্রকল্পের কোনো বৈজ্ঞানিক মূল্য নেই শুধুমাত্র সাময়িকভাবে কাজ চালিয়ে নেওয়ার জন্য এ প্রকল্পটি প্রণয়ন করা হয়। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ ইংরেজি শিক্ষক অসুস্থ থাকায় যুক্তিবিদ্যার শিক্ষক একদিন ইংরেজি ক্লাস চালিয়ে নেওয়ার প্রকল্পটি কাজ চালানো প্রকল্পকে নির্দেশ করে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ প্রকল্পের কোন বিষয়কে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর