উদ্দীপকের জনাব কামাল ও নাইট গার্ডের ধারণার মধ্যে কোনটি গ্রহণীয়? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে জনাব কামালের ধারণাটি বৈধ প্রকল্প আর নাইট গার্ডের ধারণার মধ্যে অবৈধ প্রকল্পের ইঙ্গিত রয়েছে। তাই উভয় প্রকল্পের মধ্যে জনাব কামালের ধারণাটি গ্রহণযোগ্য বলে আমি মনে করি। যেকোনো ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করার জন্য প্রকল্প প্রণয়ন করা হয়। প্রকল্পে যে আনুমানিক ধারণা থাকে তার ওপর ভিত্তি করেই ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা হয়। তাই কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে গেলে তাকে কতকগুলো শর্ত পূরণ করতে হয়। এই শর্তগুলোকে বৈধ প্রকল্পের শর্ত বলা হয়। বৈধ প্রকল্পের শর্তগুলোর মধ্যে একটি হলো প্রকল্পকে অবশ্যই বাস্তব কারণভিত্তিক হতে হবে। কেননা প্রকল্প ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে সাহায্য করে। তাই যদি কোনো প্রকল্প বাস্তব কারণভিত্তিক না হয়, তাহলে সেটি দিয়ে ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা সম্ভব হবে না। উদ্দীপকের জনাব কামাল মধ্যরাতে বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগার কারণ হিসেবে তিনি যে প্রকল্প করেছেন তা হলো কোনো মানুষ এ কাজটি করেছে। তার এ প্রকল্প বাস্তবতার সাথে সাদৃশ্যপূর্ণ। যার ফলে কামালের প্রকল্পটি বৈধ। কিন্তু নাইট গার্ডের ধারণাটি বাস্তবতার সাথে সাদৃশ্যপূর্ণ নয়। কেননা বাস্তবে দেবতা বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। তাই নাইট গার্ডের ধারণাটি অবৈধ। সুতরাং আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, কামাল ও নাইট গার্ডের ধারণার মধ্যে কামালের ধারণাটি গ্রহণযোগ্য। কারণ কামালের ধারণাটি বাস্তবতার সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের জনাব কামাল ও নাইট গার্ডের ধারণার মধ্যে কোনটি গ্রহণীয়? মতা…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর