'প্রকল্পের মূল উদ্দেশ্য কার্যকারণ সম্পর্কে আবিষ্কার করা'- এর দ্বারা কী বোঝায়?
উত্তর: প্রকল্প হলো আরোহ প্রক্রিয়ার একটি অন্যতম মৌলিক গুরুত্বপূর্ণ ও অপরিহার্য দিক। বৈজ্ঞানিক অনুসন্ধানের ক্ষেত্রে প্রকল্পকে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। প্রকল্প ছাড়া কোনো বৈজ্ঞানিক অনুসন্ধান সম্ভব নয়। প্রকল্পের প্রধান উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে, বৈজ্ঞানিক গবেষণাকে বাস্তবে প্রয়োগিক রূপে দাঁড় করানো এবং নতুনরূপে মানুষের কাছে তুলে ধরা। দৈনন্দিন জীবনে প্রতিটি ক্ষেত্রে উন্নতি, অগ্রগতি এবং সভ্যতা ও সংস্কৃতির ক্রমবিকাশে প্রকল্প অপরিহার্য ভূমিকা পালন করে। তাই প্রকল্পটি অবশ্যই কার্যকারণ সম্পর্কযুক্ত হতে হবে। কোনো ঘটনাটি ব্যাখ্যা করার জন্য যে প্রকল্পগ্রহণ করা হবে তা হতে হবে কার্যকারণ সম্পর্কযুক্ত। কার্যকারণ সম্পর্কযুক্ত না হলে অর্থাৎ অনুমানটির কারণ ও কার্য সমন্বয় যুক্ত না হলে ঘটনাটি অবাস্তব বা অবৈধ হবে। তাই প্রকল্পের মূল উদ্দেশ্য কার্যকারণ সম্পর্কে আবিষ্কার করা।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
'প্রকল্পের মূল উদ্দেশ্য কার্যকারণ সম্পর্কে আবিষ্কার করা'- এর দ্বারা…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর