উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর প্রকল্পটি আত্মবিরোধী নয়। উক্তিটির সাথে আমি একমত। কেননা এখানে কার্য ও কারণের যে সম্পর্ক তা আত্মবিরোধী নয়। এটি একটি যথার্থ প্রকল্প।
কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিক আনুমানিক ধারণা হলো প্রকল্প। কিন্তু যে কোনো আনুমানিক ধারণা প্রকল্প নয়। কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে গেলে কতকগুলো শর্ত অনুসরণ করতে হয়, যাকে বৈধ প্রকল্পের শর্ত বলে। বৈধ প্রকল্পের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো প্রকল্প বাস্তব ধারণার সাথে প্রাসঙ্গিক হবে। প্রকল্পটি হবে যৌক্তিক ও সুনির্দিষ্ট। কেননা কোনো অযৌক্তিক প্রকল্প দিয়ে ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা যায় না। প্রকল্প এমন একটি বিষয় যার সত্যতা নির্ভর করে যাচাইকরণের ওপর। যাচাইকরণের মাধ্যমে প্রকল্প বাস্তবের অনুরূপ হলে তা সত্য হয় আর বাস্তবের অনুরূপ না হলে তা মিথ্যা হয়। উদ্দীপকে দৃশ্যকল্প-২ অনুযায়ী, "পরিশ্রমের কারণেই মেয়েটি সফল হয়।" এ প্রকল্পটি যৌক্তিক, বাস্তব কারণভিত্তিক এবং প্রমাণযোগ্য। কেননা সফলতার অন্যতম কারণ হলো পরিশ্রম। তাই প্রকল্পটি বৈধ প্রকল্পের কোনো শর্ত লঙ্ঘন করেনি এবং একে যাচাইযোগ্য প্রকল্প বলা যায়। সুতরাং উদ্দীপকের দৃশ্যকল্প- ২ এর প্রকল্পটি আত্মবিরোধী নয় বরং প্রমাণযোগ্য।